রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি নয়। সবসময়ই সৌজন্যতার রাজনীতিতে বিশ্বাস করেন সাংসদ তথা অভিনেতা দেব (Dipak Adhikari) । এইবার ও অন্যথা হলনা তার৷ সদ্য গেরুয়া শিবিরে যোগদান করা সতীর্থ যশ দাসগুপ্তকে শুভেচ্ছা জানাতে ভুললেন না সাংসদ দেব। রাজনৈতিক ময়দানে যশকে স্বাগত জানালেন তৃণমূল সাংসদ।
বহু জল্পনাকে সত্যি করে বুধবার তথা গতকালই গেরুয়া শিবিরে যোগদান করেন অভিনেতা যশ দাসগুপ্ত। মঞ্চে তার সাথে ছিলেন গেরুয়া শিবিরের পর্যবেক্ষক তথা নেতা কৈলাশ বিজয়বর্গীয়। উপস্থিত ছিলেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি মুকুল রায় ও। সকল কর্মীর সামলে যশের (Yash Dasgupta) হাতে দলের পতাকা তুলে দেন গেরুয়া শিবিরের বাংলা পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। রাজনৈতিক ময়দানে পা রাখা অভিনেতা যশকে স্বাগত জানিয়ে টুইট করেন তৃণমূল সাংসদ দেব। তিনি লেখেন,”ভাই, তোমায় রাজনৈতিক ময়দানে স্বাগত জানাই। কি হয়েছে আমাদের দলের আদর্শ আলাদা, তবু আমার শুভেচ্ছা তোমার সাথে রয়েছে৷” পাল্টা টুইটে ধন্যবাদ জানিয়েছেন অভিনেতা যশ ও। তিনি লেখেন,” ধন্যবাদ বন্ধু। আমাদের চিন্তাধারা আলাদা হলেও, উদ্দেশ্য একই। মানুষের জন্য কাজ করা। ”
প্রসঙ্গত, এর আগেও একাধিকবার সৌজন্যের রাজনীতির উদাহরণ হয়ে উঠেছেন দেব। বেশকিছুদিন আগে বিজেপি নেতা সৌমিত্র খাঁ তাকে হলদিয়ায় প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে আমন্ত্রণ জানালে, তখনও তার প্রতি সম্মান দেখিয়েই জবাব দিয়েছিলেন দেব। হলদিয়ার সভায় থাকতে পারবেন না জানিয়েছিলেন ঠিকই তবে তখনও সৌমিত্র খাঁর (Soumitra Kha) প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা দেখাতে ভোলেননি তৃণমূল সাংসদ, অভিনেতা।
অন্যদিকে যশ বিজেপিতে যোগ দিতেই এক দল নেটিজেন তাকে আক্রমণ করতে ছাড়েননি। কেউ লিখেছেন,” কত টাকায় আপনাকে কিনলেন দাদা?” কেউ বলেছেন,”দেখবেন কোনও মহিলা না বলেন, এই পুলিশ একে ধর।”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…