নিউজ

ফের শহরে শিক্ষক আন্দোলন, এবার প্রতিবাদে সামিল উচ্চ-প্রাথমিকের শিক্ষকেরা

কলকাতা: ফের আন্দোলনে উচ্চ প্রাথমিক (Uper Primary) হবু শিক্ষকরা, এবার সাথে বিজেপি (BJP)! বাংলায় উন্নয়ন হলেও গত ১১ বছরে পাল্লা দিয়ে রাজ্যে বেড়েছে বেকারত্ব। বছরের পর বছর ধরে আপার প্রাইমারির নিয়োগ বন্ধ। প্রত্যেকবার মেধা তালিকা প্রকাশের পরও বাতিল হয়েছে সেই তালিকা। বারবার নিজেদের ভবিষ্যত তৈরির রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় দীর্ঘ দিন ধরে আন্দোলন করছেন প্রার্থীরা। কয়েকদিন আগেই পার্শ্ব শিক্ষকেরা মুখ্যমন্ত্রীর (Chief Minister) বাড়ির পাশে দে-গঙ্গায় নেমে নজিরবিহীন আন্দোলন করেছিলেন।

আর নির্বাচনের আগে রাজ্যের এই সমস্যাকে নিয়ে নিজেদের সমাধান দিতে শুরু করেছে দল বিজেপি। পার্শ্বশিক্ষকদের আন্দোলনের পরই মুকুল রায় ঘোষণা করেছিলেন এই নির্বাচন জিতে ক্ষমতায় এলেই ৭ দিনের মাথায় আনবেন সমাধান। এবার আরো একধাপ। শিক্ষকদের পাশে দাঁড়িয়ে বেকারত্বহীন “সোনার বাংলা” গড়তে আগামী ১৯ ফেব্রুয়ারি কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাস থেকে বেলা ১২ টায় “শিক্ষা বাঁচাও পদযাত্রা ও মহাসমাবেশ” করবনে তাঁরা।

ফের আন্দোলনে উচ্চ প্রাথমিক হবু শিক্ষকরা, কারন বিজেপি শিক্ষক সেলের আবেদনে সারা দিয়েছে রাজ্যের আপার প্রাইমারি সংগ্রামী মঞ্চের সদস্যরা। এই মর্মে আপার প্রাইমারি সংগ্রামী মঞ্চের কোর কমিটির পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে বছরের পর বছর ধরে বাংলায় বেকারত্বের অবসান ঘটিয়ে এই নির্বাচনের আগেই করতে হবে নিয়োগ। গত ৮ বছরের শূন্যপদের চূড়ান্ত তালিকা দিতে হবে শীঘ্রই। গত ১১ বছরে বাংলায় বেকারত্বের হার বেড়েছে পাল্লা দিয়ে। বারবার প্রতিশ্রুতি দেওয়া হলেও পূরণ হয়নি সেসব।

এই নির্বাচনের আগেই সেসব পূরণ করতে হবে বলে দাবি তুলেছে বাংলার সকল শিক্ষক সমিতি। অযথা দীর্ঘদিন ধরে শ্লথ প্রক্রিয়াকে যত দ্রুত সম্ভব চালু করে স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করতে হবে নিয়োগ। নিজেদের দাবিতে বিজেপির “শিক্ষক বাঁচাও পদযাত্রা ও মহাসমাবেশ” এ সমিল হতে চলেছেন তাঁরা। ভারতীয় জনতা পার্টির টিচার্স সেলের এই মিছিলে যোগ দেবেন দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গী সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব বৃন্দ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026