বিনোদন

সুইমিংপুলে মিঠে রোদে গা ভাসালেন পার্ণো মিত্র, বিকিনি পোজে নেটদুনিয়ায় আগুন ধরালেন অভিনেত্রী

অভিনেত্রী পার্ণো মিত্র (Parno mitra) এই মুহূর্তে গোয়ায় ছুটি কাটাচ্ছেন। গোয়ায় যে হোটেলে পার্ণো রয়েছেন, তার সুইমিং পুলের ধারে গ্রে রঙের সুইমসুটে একটি ছবি তুলে তিনি শেয়ার করেছেন ইন্সটাগ্রামে। সুইমসুটটি ডিপ নেক। এমনকি পার্ণোর মুখেও এতটুকু মেকআপ নেই। ফলে নেটিজেনদের একাংশ পার্ণোর পোশাক ও চেহারা নিয়ে ট্রোল করতে শুরু করেছেন। অনেকেই বলেছেন, পার্ণোকে এই পোশাকে দেখতে ভালো লাগছে না। তবে পার্ণো ট্রোলিং-এর বিরুদ্ধে কোনো প্রতিবাদ করেননি।

নেটদুনিয়ায় প্রশ্নের ঝড় তুলে কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় নববধূর সাজে নিজের ছবি শেয়ার করেছেন পার্ণো। ছবিতে পার্ণোর পরনে ছিল সাবেকী লাল রঙের জামদানি যার গোটা গায়ে ছিল সোনালি রঙের কারুকার্য। পার্ণোর কপালে ছিল সিঁদুরের টিপ এবং সিঁথিতে সিঁদুর। বাঙালি বিয়ের রীতি অনুযায়ী পার্ণোর মাথায় ছিল শোলার মুকুট ও কপালে চন্দনের কল্কা। তার সঙ্গে মানানসই করে তিনি পরেছিলেন ভারী সোনার গয়না ও নাকে টানা নথ। নববধূর সাজে পার্ণোকে সুন্দরী লাগছিল।

পার্ণো নববধূর সাজে নিজের ছবি শেয়ার করতেই নেটিজেনদের একাংশ তাঁকে প্রশ্ন করতে শুরু করেন তাঁর বিয়ের তারিখ নিয়ে। নিজেকে বরাবর লো প্রোফাইলে রাখতে পছন্দ করেন পার্ণো। তাই নেটিজেনদের ধারণা হয়েছিল, পার্ণো হয়তো চুপিসারে তাঁর বিয়ে সেরে ফেলেছেন। কিন্তু পুরো ব্যাপারটি খোলসা করে পার্ণো জানিয়েছেন, এটি শুধুমাত্র একটি ফটোশুট। ফটোশুটটি করেছেন মুম্বইয়ের চিত্রগ্রাহক গৌরব গঙ্গোপাধ্যায় (Gaurav Ganguly)। তিনি পার্ণোর বন্ধু। ছবিগুলি পার্ণোর ব্যক্তিগত পছন্দের তালিকাভুক্ত হয়েছে।এই কারণেই ছবিগুলি শেয়ার করে ক্যাপশন দিয়ে পার্ণো রবীন্দ্রনাথ ঠাকুর (Rabindranath Tagore)-এর একটি গানের কিছু কথা ধার করে লিখেছেন, “আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ”।

পার্ণোর বিয়ে ও সম্পর্ক নিয়ে বারবার গুজব ছড়িয়েছে টলিটাউনে। একসময় পরিচালক মৈনাক ভৌমিক (Mainak bhoumik)-এর সাথে পার্ণোর সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল। কিন্তু পার্ণো ও মৈনাক দুজনেই জানিয়েছেন, তাঁরা শুধুমাত্রই ভালো বন্ধু। এরপর পার্ণো পিতৃহারা হন। সেইসময় তাঁর বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছিলেন,আপাতত তাঁর বিয়ের কোনো ইচ্ছা নেই। মেয়ে হিসাবে তিনি পরিবারের প্রতি দায়িত্ব পালন করতে চান। কয়েক বছর আগেও পার্ণোর একটি ব্রাইডাল লুকের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। পরে জানা গিয়েছিল, ছবিটি কৌশিক গাঙ্গুলি (Kaushik ganguly) পরিচালিত ফিল্ম ‘অপুর পাঁচালী’-এর স্টীল। এই ফিল্মে পার্ণো নায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন।

Anirban Kundu

Recent Posts

মাত্র ৪৩৬ টাকা জমালেই মিলবে ২ লক্ষ টাকার বিমা! কেন্দ্রের এই স্কিমে মিলছে বড় সুবিধা

বছরে মাত্র ৪৩৬ টাকা প্রিমিয়াম দিলেই মিলতে পারে ২ লক্ষ টাকার জীবনবিমা কভার। কেন্দ্রীয় সরকারের…

May 11, 2026

১ জুন থেকেই মহিলাদের অ্যাকাউন্টে ৩০০০ টাকা! ফ্রি বাস যাত্রারও বড় ঘোষণা নতুন সরকারের

বাংলায় সরকার গঠনের পর একের পর এক বড় ঘোষণা করছে নতুন বিজেপি সরকার। আর এবার…

May 11, 2026

পশ্চিমবঙ্গ জয়ের পরেই বাড়ল গ্রামীণ কর্মসংস্থানের মেয়াদ, নতুন প্রকল্প কার্যকরের বিজ্ঞপ্তি কেন্দ্রের

গ্রামীণ ভারতে কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। ‘মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপাওয়ারমেন্ট…

May 11, 2026

একটি রিচার্জেই চলবে পরিবারের ৪টি সিম, Jio প্ল্যানে কলিং, ডেটার সঙ্গে OTT সুবিধা

দেশের অন্যতম জনপ্রিয় টেলিকম সংস্থা Reliance Jio গ্রাহকদের জন্য নিয়মিত নতুন নতুন রিচার্জ প্ল্যান নিয়ে…

May 11, 2026

বাংলায় চালু হচ্ছে বিশ্বকর্মা যোজনা! মিলবে ৩ লক্ষ টাকা ঋণ, কারা পাবেন সুবিধা জানুন

রাজ্যে নতুন সরকার গঠনের পর একের পর এক কেন্দ্রীয় প্রকল্প চালুর ঘোষণা করা হচ্ছে। এবার…

May 11, 2026

বাড়ি-গাড়ি বিক্রি করেও হার মানেননি, হাওড়ার স্বাস্থ্যব্যবস্থা থেকে শিল্প-বড় স্বপ্ন রুদ্রনীলের

টলিউডে দীর্ঘ পাঁচ বছর কাজের অভাব, আর্থিক সংকট, বাড়ি-গাড়ি বিক্রি করার মতো কঠিন পরিস্থিতির মধ্যেও…

May 11, 2026