রাজ্য

রাজভবনে ঘণ্টাখানেক বৈঠক রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর, সুশাসনের জন্য বৈঠক বলছেন ধনকর

রাজ্যের এবং রাজ্যপালের সম্পর্ক এদিন যেন অনেকটাই ভাল হয়ে গেল। রাজভবনে দীর্ঘক্ষণের জন্য বৈঠক করলেন রাজ্যপাল জগদীপ ধনকর (Jagdeep Dhankhar) এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যে সুশাসন ছিল এই বৈঠকের লক্ষ্য। এমনটাই জানিয়েছেন রাজ্যপাল।

পৈলানের কর্মীসভা থেকে সোজা রাজভবনে গিয়ে উপস্থিত হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে এক ঘন্টা রাজভবনে বৈঠক করলেন মমতা। তবে এই ১ ঘন্টার বৈঠকে কি আলোচনা হল সেই নিয়ে কিন্তু কিছু জানানো হয়নি। রাজ্যপাল এসএসকেএম হাসপাতালে বোমার আঘাতে আহত মন্ত্রী জাকির হোসেন (Jakir Hossain) কে দেখতে গিয়েছিলেন। তারপর তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “আমি কি নিয়ে কথা বলেছি তা প্রকাশ করতে পারবো না। তবে আমি জানিয়ে রাখি, এটা সম্পূর্ণ রূপে সুশাসনের লক্ষেই।”

প্রসঙ্গত, বুধবার রাত সাড়ে ৯ টা নাগাদ কলকাতায় আসার ট্রেন ধরার জন্য মুর্শিদাবাদের নিমতিতা স্টেশন এর ২ নম্বর প্লাটফর্মে কর্মী-সমর্থকদের সঙ্গে দাঁড়িয়েছিলেন জাকির হোসেন। তাকে লক্ষ্য করে ওই দিন বোমা ছোড়া হয় বলে অভিযোগ। বোমার আঘাতে তিনি অত্যন্ত জখম হয়েছেন। বাম পায়ে গুরুতর আঘাত লেগেছে তার। তার পাশাপাশি শরীরের একাধিক অংশে চোট রয়েছে। পায়ে সেলাই করে রাতে তাকে কলকাতায় নিয়ে আসা হয়েছে। আজ এসএসকেএম হাসপাতালে মন্ত্রীর অস্ত্রোপচার করা হয়।

মন্ত্রী জাকির হোসেনের উপর হামলার ঘটনায় ইতিমধ্যেই সিট গঠনের নির্দেশ দিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষ তদন্তকারী দল এই ঘটনার তদন্ত করছে। অন্যদিকে মুখ্যমন্ত্রী সকালবেলা জাকির হোসেনকে দেখতে গিয়ে মন্তব্য করেন, “রিমোট কন্ট্রোলে বিস্ফোরণ ঘটানো হয়েছে। মন্ত্রী জাকির হোসেনের সঙ্গে যারা ছিলেন তারা এ কথা জানিয়েছেন।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026