নিউজ

আগামী ৭ মার্চ ব্রিগেডে সভা প্রধানমন্ত্রীর

কলকাতা: ভোট যত এগোচ্ছে, মোদী-শাহদের আনাগোনা ততই বাড়ছে বাংলায়। সদ্য বাংলায় এসে পরিবর্তন যাত্রায় সামিল হয়েছিলেন অমিত শাহ (Amit Shah)। চলতি মাসেই আরও দুবার বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তবে চমক থাকবে মার্চে। ব্রিগেডের সভায় থাকবেন প্রধানমন্ত্রী।

২২ ফেব্রুয়ারি নরেন্দ্র মোদীর আসার কথা আগেই জানা গিয়েছিল। সূত্রের খবর, ২৮ ফেব্রুয়ারি ফের বাংলায় আসতে পারেন মোদী। সে দিন, তিনি থাকবেন তমলুকে। সেখান থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। তাঁর সঙ্গে সে দিন একই মঞ্চে থাকবেন পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ঠিক কোন কোন প্রকল্পের উদ্বোধন হবে, তা এখনও জানা যায়নি।

পশ্চিবঙ্গের বিধানসভা নির্বাচন কবে ঘোষণা হবে, তা নিয়ে জল্পনা চলছে। তবে ২৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী প্রকল্পের উদ্বোধন করলে সম্ভবত তারপরই ভোট ঘোষণা হবে।

আগামী ২২ ফেব্রুয়ারি, সোমবার চুঁচুড়ায় জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজনৈতিক সভার পাশাপাশি সেদিন কিছু সরকারি অনুষ্ঠানেও উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী। যেমন দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো রেলের সম্প্রসারণ প্রকল্পের উদ্বোধন, কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকেরও একটি অনুষ্ঠান রয়েছে।

এ দিকে সেই সভার ঠিক পরই ২৪ ফেব্রুয়ারি সেই একই মাঠেই সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জবাবের পাল্টা জবাব দিতেই হবে এই সভা। প্রধানমন্ত্রী বাংলা এসে যা বলে যাবেন, তার পাল্টা দিতেই যে সেই মাঠে দাঁড়িয়েই চ্যালেঞ্জ ছুড়বেন মমতা, তা একপ্রকার নিশ্চিত রাজনৈতিক বিশ্লেষকরা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026