নিউজ

কলেজ স্কোয়ার পার্ক থেকে রক্তাক্ত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

কলকাতা: বেশ কয়েক বছর ধরে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে খবরের শিরোনামে উঠে এসেছে কলেজ স্কোয়ারের নাম। শুধুমাত্র উত্তর কলকাতার অন্যতম বিখ্যাত দুর্গাপুজো হয় সেখানে, সে কারণে নয়, অন্যান্য অনেক অস্বাভাবিক কারণেও বহুবার খবরের শিরোনামে উঠে আসতে দেখা গিয়েছে এই কলেজ স্কোয়ারকে। আর এবার আরও একবার মর্মান্তিক ঘটনার সাক্ষী রইল কলেজ স্কোয়ার। আজ, শুক্রবার সকালে এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়েছে কলেজ স্কোয়ারের পার্ক থেকে। গোটা ঘটনায় এলাকার মধ্যে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গিয়েছে, আজ, সকালে রক্তাক্ত দেহ দেখতে দেখতে পান স্থানীয় মানুষ। তড়িঘড়ি তারাই বউ বাজার থানায় খবর দেয়। পুলিশ এসে ঘটনাস্থল থেকে রক্তাক্ত দেহ থেকে উদ্ধার করেছে। ওই ব্যক্তির রক্তাক্ত দেহ ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে কে এই ব্যক্তি? কোথা থেকেই বা কলেজ স্কোয়ার পার্কের মধ্যে ঢুকে পড়েছিলেন, তা এখনও পর্যন্ত সঠিকভাবে কিছু জানা যায়নি। রক্তাক্ত দেহটির আশপাশ থেকেও কোনও পরিচয় পত্র বা সূত্র পাওয়া যায়নি। সমস্ত ঘটনা খতিয়ে দেখছে বউ বাজার থানার পুলিশ।

প্রসঙ্গত, এর আগেও এমন বহু অস্বাভাবিক ঘটনার সাক্ষী থেকেছে কলেজ স্কোয়ার। মাস তিনেক আগে এক কুকুরের রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছিল এই একই জায়গা থেকে। ধর ও মুন্ডু অস্ত্র দিয়ে কুপিয়ে আলাদা করে খুন করা হয়েছিল ওই কুকুরটিকে। যা দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। সব মিলিয়ে বারবার কেন কলেজ স্কোয়ারের নাম এইসব ঘটনায় উঠে আসছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026