বিনোদন

স্ট্রাটিজি বদলে দিলেন অভিনেত্রী সাংসদ হেমা মালিনী, কঙ্গনার জন্য ঠিক কী বললেন সাংসদ?

বলিউডে ড্রাগ বিতর্ক যখন তুঙ্গে ঠিক তখনই মন্তব্য পেশ করেন সাংসদ অভিনেত্রী জয়া বচ্চন ও হেমা মালিনী। বলিউড ইমেজকে ধরে রাখার জন্য প্রাণপণ লড়াই চালান এই দুই প্রবীণ অভিনেত্রী। কঙ্গনার বিরুদ্ধে মুখ খুলে হেমা মালিনী। সেদিন তিনি জানান “বলিউডের কুৎসা শুনতে পারব না। এ ভাবে বলিউডের ভাবমূর্তি নষ্ট করা যায় না। পোশাকে দাগ লাগার মতোই এগুলি ছোটখাটো ঘটনা, যা আমাদের ধুয়ে ফেলতে হবে।”

সেদিন জয়া বচ্চনের সঙ্গে সুর মিলিয়ে সাংসদ হেমা মালিনী বলিউডের ইমেজ ধরে রাখার কথা বলেছিলেন। তিনি সেদিন বলেছিলেন, “আমি ইন্ডাস্ট্রি থেকে অনেক ভালোবাসা পেয়েছি। কেউ তার নামে কুৎসা রটালে কী ভাবে চুপচাপ বসে দেখব?” এছাড়াও, এক সাক্ষাৎকারে রি প্রবীণ অভিনেত্রী বলেন, “বলিউড এক সুন্দর সৃজনশীল জগৎ। সেখানে শিল্প ও সংস্কৃতির চর্চা হয়। এই শিল্পই আমাকে নাম, যশ ও খ্যাতি দিয়েছে।”

আজ হঠাৎ অভিনেত্রী হেমা মালিনী খানিকটা আলাদা সুরে কথা বললেন। তারকাদের মাদক সেবন প্রসঙ্গে তাঁকে জিজ্ঞাসা করা হলে তিনি সংবাদমাধ্যমে জানান, ““যারা এইসব পার্টিতে যায় তারাই বলতে পারবে। আমি তো কোথাও যাই না। তাই আমি কিছু জানি না।” এমনকি তিনি এও বলেন, “মাদকের ব‍্যাপারে কিছুই জানি না আমি। এই ব‍্যাপারে কোনোদিন শুনিইনি।”

বর্ষীয়ান প্রতিষ্ঠিত সুন্দরী অভিনেত্রী জানেনই না মাদক কী।।অবশ্য তাঁর সময় ইন্ডাস্ট্রির হালচাল কেমন ছিল তা তিনিই ভালো বলতে পারবেন। ঠিক এই কারনেই আবারও তিনি জানান, “আমাদের দু তিন পাতার সংলাপ দেওয়া হয়, যা তখনি মুখস্থ করে বলতে হয়। যদি আমরা মাদক নিতাম তাহলে মিনিটের মধ‍্যে এমনটা করতে পারতাম কি? যতদিন আমরা ছিলাম এসব কিছু হয়নি। এটা খুব ভাল ইন্ডাস্ট্রি।”

বলিউডে তবে মাদকের প্রবেশ কবে থেকে হল? এই ব্যপারে এক প্রাক্তন গোয়েন্দা আধিকারিক এনকে সুদ দাবি করেছেন, কুখ্যাত ডন দাউদ ইব্রাহিম বর্তমানে মুম্বইতে না থাকলেও রাশ এখনও তার হাতেই রয়েছে। সমাজের উচ্চপদে প্রতিষ্ঠিতদের সঙ্গে এখনও ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে দাউদের।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026