নিউজ

মৃতদেহের হদিশ নেই ফের একবার কাঠগড়ায় কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল

কলকাতা: কেটে গেছে দু’মাস। তবুও হদিশ মেলেনি মৃতদেহের। পাওয়া যায়নি ডেথ সার্টিফিকেটও। এমনকি হাসপাতাল, পুলিশ, শ্মশান বা মর্গ কোথাও গিয়ে কোনও খোঁজ মেলেনি। অভিযোগ করা হলেও কার্যত হতাশ হয়ে বাড়ি ফিরতে হয়েছে পরিবারকে। এরকমই এক নির্মম ঘটনার কারণে ফের কাঠগড়ায় উঠলো কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল।

মৃতের পরিবারের তরফ থেকে জানানো হয়েছে, গত ১৭ জুলাই মেডিক্যালে আনা হয় এয়ারপোর্ট দু-নম্বর গেটের বাসিন্দা ৫৪ বছরের প্রশান্ত ঘোষকে। মৃত্যু হয় তাঁর। তারপরেই কোয়ারেন্টিনে পাঠানো হয় গোটা পরিবারকে। তাঁদের দাবি কোয়ারেন্টিন থেকে বেরিয়ে আর হদিস মেলেনি প্রশান্ত ঘোষের দেহের।

প্রশান্ত ঘোষের ভাই এই প্রসঙ্গে জানিয়েছেন, ‘দাদার করোনা হয়েছিল। আমরা সেই কারণে তাকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। কিন্তু রাস্তাতেই তার মৃত্যু হয় বলে জানিয়েছিল চিকিৎসকরা। তারপর মৃতদেহ রেখে আমাদেরকে সরকারিভাবে কোয়ারেন্টিনে পাঠানো হয়। কোয়ারেন্টাইন থেকে ফেরার পর দাদার মৃতদেহ দাহ করা হয়েছে কিনা খোঁজ নিতে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ থেকে জানানো হয় ধাপার মাঠে খোঁজ নিতে। সেইমতো ধাপার মাঠে গেলে তারা বলে এই নামের কোনও ব্যক্তির মৃতদেহ দাহ করা হয়নি। আবার হাসপাতালে ফিরে এলে তারা আমাদের কথায় আমল দেয়নি। কিছু বুঝতে না পেরে বউবাজার থানায় গেলে তারা আবার হাসপাতালে ফেরত পাঠায়। এভাবেই হয়রানির শিকার হতে হচ্ছে আমাদের। এখনও কোনও হদিশ পাওয়া যায়নি।’

গোটা ঘটনার আলোকপাত করা হলে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের সুপারের তরফ থেকে জানানো হয়েছে, লিখিতভাবে অভিযোগ দিলেই সমস্ত ঘটনাটি খতিয়ে দেখা হবে। তাছাড়া কোনওভাবেই কিছু বলা সম্ভব নয়। তবে বারবার কেন করোনা পরিস্থিতিতে মেডিকেল কলেজ হাসপাতাল খবরের শিরোনামে উঠে আসছে, সেই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে বিভিন্ন মহলে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026