নিউজ

ব্যর্থ চিনা সেনাকে ফের লাদাখে পাঠাতে পারে চিন, দাবি মার্কিন সংবাদ সংস্থার

চিন ভারতের দ্বন্দ্বের মাঝেই আরো একবার জল্পনা উস্কে জানানো হয়েছে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর নির্দেশেই লাদাখে আক্রমণাত্মক পদক্ষেপ নিয়েছিলো চিনের পিপলস লিবারেশন আর্মি। আমেরিকার এক সংবাদ মাধ্যমে জানানো হয়েছে চিনের এই আক্রমণের পিছনে মূল মাথা হলেন খোদ শি জিনপিং।  এমনকি বলা হয়েছে লাদাখে একবার ব্যর্থ হয়ে জিনপিং ফের ভারতে হামলার জন্য চিনা সেনাকে নির্দেশ দিতেও পারেন।

ওই সংবাদ মাধ্যমে জানানো হয়েছে, “শি যিনি কিনা ভারতে পিপলস লিবারেশন আর্মির আক্রমণাত্মক পদক্ষেপের প্রধান কারিগর, ভাবতে পারেননি যে তাঁর পরিকল্পনা এ ভাবে ফ্লপ হয়ে যাবে। ভারতের সীমান্তে চিনা সেনার ব্যর্থতার আরও পরিণতি অপেক্ষা করছে”। প্রসঙ্গত, কিছুদিন আগেই প্যাঙ্গন লেকের চারপাশে ভারতীয় সেনা জওয়ানদের কড়া পাহারা থাকার কারণে ভারতীয় ভূখণ্ডে ঢুকতে ব্যর্থ হয় চিন।

এরপরেই ভারতীয় সেনার তাড়া খেয়ে নিজেদের অংশে ফিরে যেতে বাধ্য হয় চিনা সেনারা।মে মাস থেকে দখল করে রাখা ফিংগার-ফোরে মঙ্গলবার প্রবেশ করে চিনা সেনারা। মোটর বোটে চেপে ভারতীয় ভূখণ্ডের ভেতর প্রবেশ করার সাথে সাথেই তাদের তাড়া করে ভারতীয় সেনারা আর এই ঘটনার পরেই পাত তারি গুটিয়ে নিজেদের এড়িয়ায় পাড়ি দেয় চিন সেনারা। আর এই নিয়ে এখন দু দেশের মধ্যে বিবাদ চরমে। এমনকি এসব নিয়ে

কিছুদিন আগেই মস্কোয় সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সম্মলনে চিনের প্রতিরক্ষা মন্ত্রী ওয়ে ফেনঘের সঙ্গে বৈঠক করেন রাজনাথ সিং। সেখানে তাদের আলোচনার বিষয় হয় লাদাখ সীমান্তের বিবাদ। তবে এই নিয়ে আজ মস্কোয় ভারত এবং চিনের দুই বিদেশমন্ত্রীও আলোচনায় বসেন। মস্কোয় তাঁর কাউন্টারপার্ট ওয়ে ফেনঘেকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছিলেন, চিনা সেনার কার্যকলাপ প্রকৃত সীমান্ত রেখায় বিঘ্নিত করছে আর এই নিয়ে দুই দেশের মধ্যে একটা আলোচনা করা ভীষণই প্রয়োজন। এরপরেই দুই দেশের মধ্যে একটা মধ্যস্থতা দেখা দিলেও চিন আবার নতুন করে ঝামেলা বাধায়। সব মিলিয়ে ভারতের ওপর চিনের আক্রমণ এখন রোজকার ঘটনা আর যার কেন্দ্রবিন্দুতে আছে শি জিনপিং।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026