নিউজ

দমদমের উদ্ধার পচা গলা দেহ, ঘটনার তদন্তে পুলিশ

উত্তর ২৪ পরগণা: দমদমে (Dumdum) বহুতল আবাসন (Flat) থেকে উদ্ধার হল পচাগলা জোড়া দেহ। এই দেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় ছড়াল তীব্র চাঞ্চল্য। ঘটনাটি ঘটে দমদমের গোরবাজারের (Gorabajar) একটি অ্যাপার্টমেন্টে।

বিগত ছয় বছর ধরে দমদমের ভাড়া থাকতেন অনিকেত বন্দ্যোপাধ্যায় ও দেবদূতি নামে এক পুরষ ও এক মহিলা। তাঁরা সম্পর্কে ভাই বোন ছিলেন বলেই প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। স্থানীয়রা জানাচ্ছেন, অ্যাপার্টমেন্টে ভাড়া থাকলেও এলাকার মানুষের সঙ্গে সেইভাবে যোগাযোগ ছিল না। কারও সঙ্গেই তাদের বিশেষ সদ্ভাব ছিল না। স্থানীয়দের অভিযোগ, পরিবারের সঙ্গেও সুসম্পর্ক ছিল না অনিকেত ও দেবদূতির। ফলে তাঁদের জীবনযাপনের বিষয়ে খুব একটা বিস্তারিত কেউ বলতে পারেননি।

গত কয়েকদিন ধরেই এলাকায় কারোর চোখে পড়েনি ওই ছেলেটি এবং মেয়েটি। ওই ঘরের দরজা খুলে যাতায়াত করতেও দেখা যায়নি দুজনের মধ্যে কাউকে। এরপরই শনিবার সকালে এই বহুতলের বাসিন্দারা পচা গন্ধ পান। সন্দেহ হওয়ায় তাঁরাই পুলিশে খবর দেন। পুলিশ আসলে দরজা ভাঙা হয় এবং দেখা যায় ভেতরে দুজনের লাশ ঝুলছে সিলিং থেকে। আত্মহত্যা নাকি খুন? রহস্যের জট এখনও কাটেনি। এই ঘটনার জেরে তদন্তে নেমেছে পুলিশ।  ঝুলন্ত মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়। কি কারণে এমন মৃত্যু হল তাদের খতিয়ে দেখছে পুলিশ। তবে ময়না তদন্তের প্রথমিক রিপোর্ট এলে বোঝা যাবে ঠিক কি কারণে মৃত্যু হয়েছে তাদের। এই ঘটনার জেরে আতঙ্কিত ওখানকার স্থানীয় বাসিন্দারা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026