নিউজ

আগামী সপ্তাহে অস্ট্রেলিয়ায় বন্ধ হতে চলেছে গুগল সার্চ ইঞ্জিন, কিন্তু কেন?

সিডনি: অস্ট্রেলিয়ার মতো দেশে বন্ধ হতে চলেছে গুগল সার্চ ইঞ্জিনের পরিষেবা। গুগল কর্তৃপক্ষ ও অস্ট্রেলিয়া সরকারের সংঘাতের কারণেই বন্ধ হতে পারে গুগোল সার্চ ইঞ্জিন অস্ট্রেলিয়ায়। অস্ট্রেলিয়ার সরকার নতুন ডেটা পলিসিতে ঘোষণা করে, গুগোল নিউজ বা ফেসবুকের মত প্লাটফর্মে কোন খবর প্রকাশিত হওয়ার আগে প্রকাশককে দিতে হবে টাকা এই খবরের জন্য। এই দাবি গুগোল না মানায় অস্ট্রেলিয়ার বসবাসকারী ব্যক্তির পাবেননা সুবিধা গুগল সার্চ ইঞ্জিনের।

গুগলের পরিচালক সংস্থা অ্যালফাবেট-এর সিইও সুন্দর পিচাই জানিয়েছেন, অস্ট্রেলিয়া সরকারের নয়া তথ্য প্রযুক্তি সংক্রান্ত এই আইন প্রত্যাহার না করলে পরিষেবা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আরো বলেন, মিডিয়া বাণিজ্যের জন্য ক্ষতিকর এই নিয়ম, তাই অস্ট্রেলিয়ার প্রায় ৯৪ শতাংশ গ্রাহক গুগল ব্যবহার করলেও গুগল সার্চ ইঞ্জিন এর পরিষেবা বন্ধ করে দেওয়া হবে। অস্ট্রেলিয়ার সেনেটের সংশ্লিষ্ট কমিটিতে গুগলের প্রতিনিধি মেল সিলভা বলেছিলেন, ‘‘যে খসড়া তৈরি করা হয়েছে, সেটিই আইন হিসেবে চালু করা হলে অস্ট্রেলিয়ায় আমাদের সার্চ ইঞ্জিন পরিষেবা বন্ধ করা হতে পারে।’’ মরিসন এই বক্তব্যে মন্তব্য করেন, ‘‘অস্ট্রেলিয়ায় ব্যবসা করতে গেলে এ দেশের পার্লামেন্ট নির্ধারিত আইন মেনেই করতে হবে।

অস্ট্রেলিয়া সরকারের যুক্তি দেখান, গুগল বা ফেসবুকের মতো সংস্থা তাঁদের দেশের প্রকাশকদের নানা ‘কনটেন্ট’ প্রকাশ এবং প্রচার করে বেশি মুনাফা করে। যাতে দেশের প্রকাশকেরাও সেই মুনাফার অংশ পান, তাই জন্যই এই আইন। কিন্তু গুগোল এই আইনের বিরুদ্ধে থাকায় আগামী সপ্তাহেই হয়তো বন্ধ হয়ে যেতে পারে গুগল সার্চ ইঞ্জিন অস্ট্রেলিয়ায়।

Anirban Kundu

Recent Posts

মাত্র ২ লাখ টাকায় পেতে পারেন প্রায় ৯০ হাজার টাকা সুদ, জানুন পুরো হিসাব

নিরাপদ বিনিয়োগের কথা ভাবলে এখনও বহু ভারতীয়ের প্রথম পছন্দ পোস্ট অফিসের বিভিন্ন সঞ্চয় প্রকল্প। এর…

May 21, 2026

লক্ষ্মীর ভান্ডার থেকে অন্নপূর্ণা ভান্ডার! মহিলাদের মাসে ৩০০০ টাকা? কীভাবে অনলাইনে স্ট্যাটাস চেক করবেন জানুন

পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। সম্প্রতি “লক্ষ্মীর ভান্ডার”…

May 21, 2026

অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেতে নতুন নিয়ম! আধার সিডিং ও DBT অ্যাক্টিভেশন নিয়ে জরুরি আপডেট

পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। উপভোক্তাদের সুবিধা নিশ্চিত করতে…

May 21, 2026

ডলারের বিপরীতে বড় ঘুরে দাঁড়াল ভারতীয় টাকা! রুপির শক্তিতে স্বস্তির বার্তা অর্থনীতিতে

ভারতীয় মুদ্রা বাজারে বড় ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে। দীর্ঘদিন চাপের মধ্যে থাকার পর মার্কিন ডলারের…

May 21, 2026

১ জুন থেকে পশ্চিমবঙ্গে মহিলাদের জন্য ফ্রি বাস পরিষেবা! কীভাবে মিলবে সুবিধা, জানুন সব নিয়ম

পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য বড় সুখবর। আগামী ১ জুন ২০২৬ থেকে রাজ্যের সরকারি বাসে মহিলারা বিনামূল্যে…

May 21, 2026

মুম্বইয়ের বিরুদ্ধে কেকেআরের সম্ভাব্য একাদশে কারা? বড় ম্যাচের আগে জোর চর্চা

আইপিএলের হাইভোল্টেজ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামার আগে কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য প্রথম একাদশ নিয়ে…

May 20, 2026