নয়াদিল্লি: আগামী ১৮ ফেব্রুয়ারি (February) দেশ জুড়ে ‘রেল রোকো’। প্রায় ৩ মাস ধরে চলছে কৃষক আন্দোলন। এই আবহে ২০২১ সালের বাজেটে (Budget) কেন্দ্রের মোদি সরকার (Central Govt) নিজেদের কৃষক (Farmers) দরদি ভাবমূর্তি তুলে ধরার চেষ্টা করেছিল। কেন্দ্রীয় বাজেটের ভূয়সী প্রশংসা করে জাতির উদ্দেশে ভাষণ প্রধানমন্ত্রী (Prime Minister) বলেছিলেন, ‘এই বছর বাজেটে গ্রাম (Villege) এবং কৃষকদের চাহিদাকে তুলে ধরা হয়েছে। কৃষি ক্ষেত্রের উন্নয়ন আর কৃষকদের আয় বাড়াতে এই বাজেটে পরিকল্পনা রয়েছে।’
আর মদ্দেই সাধারণতন্ত্র দিবসের হিংসার ঘটনা কৃষকদের আন্দোলনকে দুর্বল করেছে। দেশজুড়ে কলুষিত হয়েছে আন্দোলনকারীদের ভাবমূর্তি। আর তাই গান্ধীজির মৃত্যুবার্ষিকীতে অহিংসার পথে ফিরেছিলেন কৃষকরা। সেই দিন গোটা দিন তাঁরা পালন করলেন ‘সদ্ভাবনা দিবস’। সরকার নানা ভাবে এই আন্দোলনকে প্রশমিত করারা চেষ্টা করেছে কিন্তু তাতে সফল হয়নি।
কৃষকরা তাঁদের দাবিতে অনড় থেকেছেন এবং কখনো জাতীও শরক ও অন্যান্য আন্দলোনের পর এবার তাঁরা কেন্দ্রীয় কৃষি আইন প্রত্যাহারের দাবিতে এবং কৃষক আন্দোলনকে যে ভাবে নরেন্দ্র মোদীর সরকার ‘কালিমালিপ্ত’ করার চেষ্টা করছে এবং দমন-পীড়ন নামিয়ে আনছে, তার প্রতিবাদে দেশ জুড়ে আগামী ১৮ ফেব্রুয়ারি ‘রেল রোকো’ কর্মসূচির ডাক দিল কৃষক সংগ্রাম সমন্বয় কমিটি।
ওই দিন জেলায় জেলায় রেল অবরোধ কর্মসূচিতে শামিল হওয়ার জন্য ছাত্র, যুব ও মহিলা-সহ গণতান্ত্রিক সব সংগঠনের কাছে আহ্বান জানিয়েছেন কৃষক নেতারা। আন্দোলন চলাকালীন যাঁদের মৃত্যু হয়েছে, তাদের স্মরণে ১৪ ফেব্রুয়ারি ‘শহিদ দিবস’ও হবে। সে দিন সর্বত্র মোমবাতি জ্বালানো, শহিদ বেদি নির্মাণ, নীরবতা পালন, মিছিল-সহ নানা কর্মসূচি হবে বলে জানিয়েছে সমন্বয় কমিটির রাজ্য শাখা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…