মুম্বই: বলি অভিনেত্রী শ্রীদেবী (Sridevi) মারা গিয়েছেন তিন বছর আগে। তাঁর মৃত্যু নিয়ে দানা বেঁধেছিল রহস্য। হোটেলের বাথটাবে মৃত পাওয়া গিয়েছিল তাঁকে। জানা গিয়েছিল, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন তিনি। তবে বলিউডে (Bollywood) এখন নতুন খবর রাজেশ খান্নার (Rajesh Khanna) স্ত্রী ও টুইঙ্কেল খান্নার (Twinkle Khanna) মা এবং বলিউডের দক্ষ অভিনেত্রী ডিম্পল কাপাডিয়ার (Dimpal Kapadia) সঙ্গে গাঁটছড়া বাঁধছেন শ্রীদেবীর স্বামী বনি কাপুর (Boni Kapoor)।
হ্যাঁ, ঠিকই পড়েছেন। ডিম্পলের সঙ্গেই এত বছর পর নতুন কিছু ভাবছেন বনি কাপুর। তবে রিয়েল লাইফে নয়, রিল লাইফে। সম্প্রতি পরিচালক লভ রঞ্জনের নতুন ছবিতে ডিম্পল কাপাডিয়ার স্বামীর চরিত্রে অভিনয় করতে চলেছেন বনি কাপুর। আর এই ছবিতে ছেলের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে রণবীর কাপুরকে। আর এই সিনেমাতে রণবীরের বিপরীতে থাকছেন শ্রদ্ধা কাপুর। এই প্রথম রণবীর-শ্রদ্ধা সিনেমায় জুটি হইসাবে দেখা যাবে।
রণবীর কাপুরের বাবার চরিত্রে অভিনয় করবেন বনি। জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন তিনি। তবে অভিনয়ের সুযোগ এর আগেও এসেছে বনির জীবনে। কিন্তু সে সময় তিনি রাজি হননি। এমনকি ‘লমহে’ ছবির সময় যশ চোপড়া তাঁকে শ্রীদেবীর প্রেমিকের চরিত্রে কাজ করার অফার দিয়েছিলেন। কিন্তু শ্রীদেবীর প্রেমিক হতে চাননি বনি। তবে এবার ডিম্পলের স্বামী হিসেবে সিনে পর্দায় আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…