নিউজ

২২ ফেব্রুয়ারি ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, হলদিয়ার পর এবার হুগলিতে মোদীর জনসভা

নয়াদিল্লি: ২২ এ প্রধানমন্ত্রীর হুগলীর (Hoogly) জনসভা থেকেই কি ভোটের ঘোষণা! হলদিয়ার (Haldia) পর এবার হুগলী (Hoogly)। ভোটের আগে প্রধানমন্ত্রীর (Prime Minister) পা বারবার পরছে বঙ্গে। সুত্রের খবর, আগামী ২২ তারিখ হুগলীর মাঠে জনসভা করতে চলেছেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। ভোটের আগে কেন্দ্রীয় নেতা মন্ত্রীদের সাথে তাল মিলিয়ে প্রধানমন্ত্রী রাজ্যে জনসভা করতে আসবেন তা স্বাভাবিক। তবে জল্পনা ছড়িয়েছে অন্য জায়গায়। বিজেপি (BJP) সুত্রে খবর ওইদিন সভা ছাড়াও একাধিক সরকারি প্রকল্পের সূচনা করবেন তিনি।

আর নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে ভোটের দিন ঘোষণার পর কোন সরকারি প্রকল্পের সূচনা করা যাবে না। তাই সেদিনের আগে ভোটের নির্ঘণ্ট ঘোষণা হচ্ছে না তা মোটামুটি নিশ্চিত। ওইদিন প্রধানমন্ত্রীর একাধিক সরকারী প্রকল্প উদ্বোধনের কর্মসূচী। রয়েছে দক্ষিনেশ্বর পর্যন্ত মেট্রো রেল সম্প্রসারনের উদ্বোধন।

এছাড়াও রয়েছে কেন্দ্রীয় জল শক্তি প্রকল্পের একটি অনুষ্ঠান। কিছুদিন আগেই বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে হলদিয়ায় এবারের প্রথম জনসভা করেন প্রধানমন্ত্রী। সেদিনও ছিল তাঁর একাধিক সরকারী কর্মসূচী। হলদিয়া এলপিজি ইমপোর্ট টার্মিনাল উদ্বোধন, ৩১ নং জাতীয় সড়কের উপর উড়ালপুল ও গ্যাস পাইপলাইন প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এদিকে প্রধানমন্ত্রীর সভার জন্য আজ সভাস্থল মাঠটি সরজমিনে দেখে গেলেন বিজেপির হুগলী নেতৃত্ব। এবং সেখান থেকেই আসন্ন ভোটে জেতার ব্যাপারে আশাবাদী বলে জানালেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026