একুশের ভোটে পাঁচতারা হোটেল থেকেই বাংলা বিজয়ের লক্ষ্যে ঝাঁপাবে গেরুয়া শিবির। গেরুয়া শিবিরের সূত্র হতে জানা গিয়েছে এমন তথ্য। স্বাধীনতার পর এই প্রথম বাংলায় কোনও রাজনৈতিক দল হোটেল থেকে তাদের বিধানসভা নির্বাচন পরিচালনা করবে। এক কথায় নজিরবিহীন সিদ্ধান্ত পদ্ম বাহিনীর। প্রসঙ্গত উল্লেখ্য, গেরুয়া শিবিরের মুরলীধর স্ট্রিটে বাংলা কার্যালয়ের সাথে হেস্টিংসে একটি বহুতলের চারটে তলা নিয়ে আলাদা নির্বাচন অফিস করেছে গেরুয়া শিবিরি। এই অফিসে গেরুয়া শিবিরে নেতাদের বসার জায়গা যেমন করা হয়েছে, তেমনই পুরোপুরি কর্পোরেট ধাঁচে কনফারেন্স রুম, আইটি রুম, সোশ্যাল মিডিয়া বিভাগের ব্যবস্থাপনাও রয়েছে। তার সাথে রয়েছে প্রতিদিন ২৫০ জনের খাবারে ব্যবস্থা।
এত দিন ধরে এই অফিস থেকেই গেরুয়া শিবিরের নেতারা সাংবাদিক বৈঠক করছেন। তবে বাংলা বিজেপি সূত্রের খবর হতে জানা গিয়েছে, একবার নির্বাচন ঘোষণা হয়ে গেলে, তারপর এই অফিসের দরজা সাংবাদিকদের জন্য বন্ধ হয়ে যাবে। এখানে সংবাদমাধ্যমে অথবা বাইরের লোক আর ঢূকতে পারবে না। তাদের প্রবেশ নিষিদ্ধ হবে। বদলে সাংবাদিকদের জায়গা হবে ঐ পাঁচতারা হোটেলে। সেখানেই প্রতিদিনের ভোট পরিস্থিতি নিয়ে সাংবাদিক বৈঠক করা হবে। এছাড়া নির্বাচনী প্রচারের কাজে ভিন বাংলা থেকে আসা নেতৃত্ব, কেন্দ্রীয় মন্ত্রী এবং অন্য বাংলার মন্ত্রীদেরও থাকার ব্যবস্থা করা হবে। এর আথে পাঁচতারা হোটলেই হবে ‘স্ট্রাটেজি মিট’ এর মতো দলীয় গুরুত্বপূর্ণ বৈঠকও। তবে শুধু হোটেলেই শেষ নয়, শহরে আরও ২ টো গেস্ট হাউজও এর মধ্যেই ভাড়া নিয়ে রেখেছে বাংলার গেরুয়া শিবির।
এদিকে বিজেপি যখন বঙ্গ বিজয়ের লক্ষ্যে পাঁচতারা হোটেল থেকে ‘কার্পেট বম্বিং’-এর পরিকল্পনা করেছে, সেখানে দিন কয়েক আগেই রায়গঞ্জ স্টেডিয়ামের সভা থেকে বিজেপির ‘পরিবর্তন যাত্রা’কে ‘টেন স্টার হোটেল রথ’ বলে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। তোপ দাগেন, “রথে বিরিয়ানি, মাংস, পোলাও, ছানা কাবাব থেকে শুরু করে সাজুগুজু সব চলছে। খানাপিনা, বিশ্রাম, গানা সব রেডি। যেন টেন স্টার হোটেলে!”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…