নিউজ

হাওড়ার চালপট্টি ঘাট থেকে উদ্ধার বস্তাবন্দি লাশ, ঘটনার তদন্তে পুলিশ

হাওড়া: আজ, শনিবার কাকভোরে চাঞ্চল্য হাওড়া (Howrah)-য়। চালপট্টি ঘাট (Chaulpatti Ghat)-এর কাছে মিলল বস্তাবন্দি লাশ! আর তার পাশেই ছিল একটি মোটর বাইক। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, শনিবার হাওড়ার গোলাবাড়ির চালপট্টি ঘাটের ঘটনা। সেখান থেকে বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার ঘিরে করা হয়েছে। এই ঘটনা নিয়ে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে।

প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, খুন করে দেহটি বস্তায় ভরে ফেলা হয়। যেখানে বস্তায় মোড়া দেহটি পড়েছিল। তার পাশেই একটি বুলেট মোটর বাইক রাখা ছিল। মৃতের পরিচয় জানা যায়নি। ওই বাইকের সূত্র ধরে নিহতের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। ওই ব্যক্তির বয়স আনুমানিক ৪৫। ঘাটের জগন্নাথ মন্দিরের পুরোহিত প্রথম বস্তাবন্দি অবস্থায় দেহটি পড়ে থাকতে দেখেন। ভোর থেকেই দেহটি এখানে পড়েছিল। পরে খবর পেয়ে পুলিশ আসে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখা হচ্ছে। সেখান থেকে তথ্য পাওয়ার চেষ্টা করা হচ্ছে। মৃতের পরিচয় জানার চেষ্টা চলছে।

ঘাটের জগন্নাথ মন্দিরের পুরোহিত সুরেশ পান্ডা বলেন, ‘আমি প্রতিদিন ভোর ৪টেয় ঘুম থেকে উঠি। আজ চারটের সময় গঙ্গায় স্নান করতে গিয়ে দেখি ঘাটে একটি বস্তা পড়ে আছে। বস্তায় কি আছে প্রথমে বুঝতে পারিনি। তবে মোটর বাইক ছিল কিনা দেখিনি।’ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মৃতদেহটি কোথা থেকে এল, তা দেখা হচ্ছে। তাঁর পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।

Anirban Kundu

Recent Posts

KKR Captain Rahane: ‘আমাকে হিংসে করেন, খেলা বোঝেন না!’ — হারের পর বিস্ফোরক কেকেআর অধিনায়ক

কলকাতার ইডেন গার্ডেন্সে বড় ধাক্কা খেল কলকাতা নাইট রাইডার্স। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৬৫ রানের বড়…

April 3, 2026

২০২৭-এ ছুটবে ভারতের নিজস্ব বুলেট ট্রেন B28! গতি, রুট ও ফিচার জানলে চমকে যাবেন

ভারতের পরিবহন ব্যবস্থায় যুক্ত হতে চলেছে এক নতুন অধ্যায়। ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগকে আরও এগিয়ে…

April 3, 2026

ফের বকেয়া DA দেওয়া শুরু করবে রাজ্য, এবার কারা পাবেন?

ভোটের আগে ফের বকেয়া মহার্ঘ ভাতা (DA) মেটানোর উদ্যোগে নবান্ন। সরকারি সূত্রে খবর, এবার লক্ষ্য…

April 3, 2026

পেট্রোলের খরচে ব্রেক! এক চার্জে ৭০ কিমি— USB-সহ ঝড় তুলছে Zelio X Men Plus 2026

ভারতের বাজারে পেট্রোলের দাম যেভাবে বাড়ছে, তাতে মধ্যবিত্তের পকেটে চাপ পড়া স্বাভাবিক। এই পরিস্থিতিতে যাতায়াতের…

April 3, 2026

১৮ কোটির তারকার জন্য কড়া শর্ত KKR-এর! ফিটনেস টেস্ট পাস করলেই ফিরবেন পাথিরানা

১৮ কোটির তারকা, কিন্তু দলে ফিরতে গেলে মানতে হবে কঠোর শর্ত। কলকাতা নাইট রাইডার্স (KKR)-এর…

April 3, 2026

‘কণ্ঠরোধ’ অভিযোগে সরব রাঘব চাড্ডা! আপে বাড়ছে অন্দরের দ্বন্দ্ব?

ফের একবার শিরোনামে আম আদমি পার্টি। রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে রাঘব চাড্ডাকে সরানোকে কেন্দ্র…

April 3, 2026