উত্তরপ্রদেশঃ শারীরিক প্রতিবন্ধী মহিলাকে হেনস্থা করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে দুজন ব্যাক্তিকে। বুধবার লখনৌ থেকে প্রায় ১২২ কিলোমিটার দূরে উত্তরপ্রদেশের কন্নৌজ জেলার একটি গ্রামে এক মহিলাকে জুতোর মালা পড়িয়ে কুজকাওয়াজ করানো হয়। ঘটনাসূত্রে জানা গিয়েছে ওই মহিলা শারীরিকভাবে অক্ষম । মহিলার কয়েকজন পরিচিত আজ সকালে এই ঘটনার অভিযোগ করেছেন।
পরে তদন্ত করে পুলিশ জানতে পারে ওই মহিলার স্বামী দুই মাসে আগেই মারা গেছেন, গ্রামের লোকেরা জানিয়েছেন তিনি আত্মহত্যা করেছেন।পুলিশ আরও জানায় ওই মহিলার একজন পুরুষ বন্ধু ছিলো। কিন্তু গ্রাম্য এলাকায় এই ধরনের ঘটনা সাধারনত সবাই খারাপ চোখে দেখার কারনে ওই মহিলাকে অনেকদিন ধরেই শাস্তি দেওয়ার পরিকল্পনা করা হচ্ছিলো।
পুলিশ সূত্রে খবর, ওই মহিলার আত্মীয়রা তাদের বন্ধুত্ব পছন্দ করতেন না ।ভিডিওতে দেখানো হয়েছে যে ওই প্রতিবন্ধী মহিলা আর তার পুরুষ বন্ধুকে গলায় জুতোর মালা পড়িয়ে তাদের রাস্তা দিয়ে হাটিয়ে নিয়ে যাওয়া হচ্ছে আর গ্রামের লোকেরাও তাদের পিছন পিছন হেটে যাচ্ছে। এই ঘটনায় এখনো পর্যন্ত পুলিশ দুজনকে গ্রেফতার করেছে। গ্রেফতার হওয়া ওই দুই আসামি ওই মহিলারই আত্মীয়, তাদেরও গ্রেফতার করা হয়েছে।
এমনকি এই ঘটনায় ওই মানসিক প্রতিবন্ধী মহিলার মাথার চুল কেটে দেওয়া থেকে মুখে কালি লাগিয়ে হেনস্থা করা সব ঘটনার পেছনে আরো অনেক মহিলা যুক্ত আছেন। এখনো পর্যন্ত সম্পূর্ণ ঘটনাটি পুলিশ খতিয়ে দেখছেন, আর এই ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করা হলেও তাদের শীঘ্রই আদালতে তোলা হবে বলেও জানা গিয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…