বিনোদন

সুশান্তের ফ্ল্যাট ছাড়ার আগে কী করিয়েছিলেন রিয়া? গোপন তথ্য ফাঁস করলেন সিদ্ধার্থ

সুশান্ত মামলার তদন্ত যত এগিয়ে যাচ্ছে, ততই জালে জড়াচ্ছেন রিয়া চক্রবর্তী। রিয়ার মাদক চক্রের সঙ্গে যোগাযোগ নিয়ে তদন্ত শুরু হতে না হতেই নতুন বিপদে ফাঁসলেন রিয়া। দিনকয় ধরে সিবিআই জিজ্ঞাসাবাদ করছিল সুশান্তের ফ্ল্যাটমেট সিদ্ধার্থ পিঠানীকে। এবার সিদ্ধার্থই ফাঁস করলেন রিয়া সম্পর্কিত নতুন তথ্য।

সিদ্ধার্থ জানান, গত ৮ জুন রাতে সুশান্তের সঙ্গে রিয়ার ঝগড়া হওয়ার পর রিয়া ভাই সৌভিকের সঙ্গে ফ্ল্যাট ছাড়ার আগে একজন আইটি প্রফেশনালকে ডেকে ৮টি কম্পিউটার হার্ড ডিস্ক থেকে ডেটা নষ্ট করিয়েছিলেন। হার্ড ডিস্কগুলি নষ্ট করানোর সময় সেখানে সুশান্তও উপস্থিত ছিলেন। এরপরই রিয়া ও তার ভাই ফিরে যান।

হার্ড ডিস্কগুলিতে কী ছিল তা অবশ্য বলতে পারেন নি সিদ্ধার্থ। সম্ভবত হার্ড ডিস্কে এমন বিষজয় ছিল যা তাঁরা প্রকাশ্যে আনার পক্ষপাতী ছিলেন না। অনুমান করা হচ্ছে ডিস্কগুলিতে সুশান্ত-রিয়ারই একান্ত মুহূর্তের ছবি বা ভিডিও ছিল। অথবা অন্য কিছুও হতে পারে।

এখন সিবিআই এই ৮টি হার্ড ডিস্কের রহস্য উন্মোচনের দিকে নজর দিয়েছে। খোঁজা হচ্ছে সেই আইটি প্রফেশনালকে যিনি ডিস্কের ডেটা নষ্ট করে দিয়ে গিয়েছিলেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026