নিউজ

অবাক কাণ্ড! মানচিত্রের পরিমাপ দেবে একটি ড্রোন

শুনতে আশ্চর্য লাগলেও মাঠে ময়দানে নেমে মাপ ঝোক নেওয়ার দিন শেষ। এতদিন ধরে নিজের হাতে মাপঝোক নিয়ে চলত মানচিত্র (Map) বানানোর কাজ। তবে এবার থেকে প্রযুক্তির (Technology) সাহায্য নিয়ে ড্রোন উড়িয়েই হবে ম্যাপিংয়ের কাজ। এমনটাই জানিয়েছে ন্যাশনাল অ্যাটলাস অ্যান্ড থেম্যাটিক ম্যাপিং অর্গানাইজেশন (NATMO)।

কেন্দ্রীয় সরকারি সংস্থা ন্যাশনাল অ্যাটলাস অ্যান্ড থেম্যাটিক ম্যাপিং অর্গানাইজেশনের ডিরেক্টর ডঃ তপতি বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘ডিজিট্যাল ম্যাপিং ইনোভেশন প্রোগ্রামে আমরা ম্যাপিংয়ের জন্য ড্রোন ব্যবহার করছি।‘তিনি আরও জানান  ‘ডিজিট্যাল ম্যাপিং প্রোগ্রামে পড়ুয়ারা বা যে কোনও ব্যক্তি  নিজের এলাকার তথ্য দিতে পারবেন, যা খতিয়ে দেখার পর প্রয়োজনে ম্যাপ মেকিং প্রোগামে সেই তথ্য আমরা ব্যবহার করি।‘ সারা দেশের মানচিত্র তৈরি থেকে বিভিন্ন বিষয়, নিয়ে গবেষণা করে থাকে এই কেন্দ্রীয় সংস্থা।

রাজ্যপাল জগদীপ ধনকর কলকাতার এক পাঁচতারা হোটেলে আইএনসিএ ইন্টারন্যাশনাল ইয়ুথ কংগ্রেসের উদ্বোধন করেন। তিনি বলেন, ছোটবেলা থেকে আমরা ভূগোলে মানচিত্র ব্যবহার করেছি। এখন ন্যাশনাল অ্যাটলাস অ্যান্ড থেম্যাটিক ম্যাপিং অর্গানাইজেশন সেটা ডিজিট্যালি সেটা তৈরি করছে। এই অনুষ্ঠানে একাধিক বিজ্ঞানী তাদের যাবতীয় রিসার্চ ওয়ার্কও পেশ করেন।

আমাদের চারিদিকে আমরা মাঝে মাঝেই ড্রোন আকাশে দেখতে পাই। স্বাভাবিকভাবেই মনে হয় যে কোন কিছুর নজরদারির জন্যই এই ড্রোন ব্যবহার করা হচ্ছে। এবার সেই ড্রোনকেই একেবারে অন্য কাজে ব্যবহার করা হবে। এতদিন মাঠে-ময়দানে নেমে করতে হত ম্যাপিংয়ের কাজ। বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তথ্য সংগ্রত করতে হত, তাতে প্রচুর সময় নষ্ট হয়ে যেত, এবং সবসময় সঠিক তথ্য পাওয়া যেত এমনটা নয়। এখন ড্রোনের মাধ্যমে সেই কাজ হলে সেটি হয়ে যাবে অনেক সহজ ও কম সময় সঠিক পরিমাপ করাও সম্ভব হবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026