রাজ্য

“বিজেপির রথ ভোগের রথ”, পরিবর্তন যাত্রাকে তীব্র কটাক্ষ মুখ্যমন্ত্রীর

শাসক শিবিরের নেত্রীর নিশানায় এইবার বিজেপির রথযাত্রা। রায়গঞ্জের জনসভা থেকে গেরুয়া শিবিরের রথযাত্রাকে তীব্র আক্রমণ করলেন শাসক শিবিরের সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি কটাক্ষ করে বলেন,”বিজেপির রথ ভোগের রথ। বিজেপির নেতারা নিজেদের কি দেবতা ভাবছেন নাকি? এইবার কি ওদের পুজো করতে হবে?” জগন্নাথদেবের রথযাত্রা উৎসবকে কালিমালিপ্ত করছে গেরুয়া শিবির, এমনটাই অভিযোগ আনেন তৃণমূল সুপ্রিমো।

আসন্ন বিধানসভা নির্বাচন। তার আগে বাংলার বিজেপি বনাম শাসক শিবিরের কড়া টক্কর। বাংলায় জনসংযোগের জন্য ‘রথযাত্রা’ শুরু করেছে বিজেপি। সেই ‘পরিবর্তন যাত্রা’ এর উদ্বোধন করতে বহুবার এই বাংলা আসছেন বিজেপির কেন্দ্রীয় নেতারা। ১১ ফেব্রুয়ারি কোচবিহারে আসছেন গেরুয়া শিবিরের প্রাক্তন সর্বভারতীয় সভাপতি সভাপতি অমিত শাহ। তিনিও রথযাত্রার উদ্বোধন করবেন। তার আগে উত্তরবঙ্গের জনসভা থেকে সেই ‘পরিবর্তন রথযাত্রা’ কে তীব্র আক্রমণ করলেন মমতা।

এদিনের সভা থেকে ধর্মীয় রথযাত্রার ইতিহাস তুলে ধরেন মমতা। তার কথায়, এর আগে জগন্নাথ দেব, যুদ্ধের রথ দেখেছে দেশের মানুষ। সীতাকে হরণ করতে রাবণের রথের কথা জানা আছে সাধারণ মানুষের।এর পরই তৃণমূল নেত্রীর প্রশ্ন, “এ কেমন রথ? পাঁচতারা হোটেলের সমস্ত সুবিধা মিলছে এই রথে। বিজেপি নেতারা সেখানে থাকছেন, খাচ্ছেন, মজা করছেন। এ তো ভোগের রথ। তাহলে কি বিজেপি নেতারা নিজেদের দেবতা ভাবছেন? ওদের কি আমাদের এবার পুজো করতে হবে।” এখানেই শেষ নয়, এই রথযাত্রাকে ‘বেনামী’ হোটেল বলেও কটাক্ষ করেন মমতা।

এইদিন সভা থেকে দলত্যাগীদেরও বিঁধেছেন তৃণমূল সুপ্রিমো। তার বক্তব্য,”যারা গিয়েছে ভালো হয়েছে। ঈশ্বরকে আমাকে বাঁচিয়েছেন।” তার কথায়,”কিছু কিছু ভুইফোড় যাদের কাজ করতে পাঠিয়েছিলাম, তাঁরা অনেকেই গুছিয়ে নিয়ে পালিয়ে গিয়েছে রাম ছাগলের ছানার মতো।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026