নিউজ

বাবার শেষ ইচ্ছা পূরণ করল মেয়ে, মুসলিমদের দিয়ে হল পারলৌকিক ক্রিয়া

বাবার (Father) ইচ্ছে ছিল কোনও ভিন্ন ধর্মের মানুষের হাতেই যেন মৃত্যুর পর তার মুখাগ্নি করানো হয়। কিন্তু যখন মৃতদেহ সৎকার করা হয়েছিল, তখন সৎকারের সময় কোনও ভিন্ন ধর্মের মানুষকে দিয়ে মুখাগ্নি করানোর সুযোগ হয়ে ওঠেনি। তাই মৃত্যুর এক বছর ঘুরতেই ইসলাম ধর্মাবলম্বী এক ব্যক্তির হাত দিয়ে বাবার পারলৌকিক ক্রিয়া সম্পন্ন করে বাবার ইচ্ছে পূরণে সাম্প্রদায়িক সম্প্রীতির নিদর্শন রাখলেন মেয়ে (Daughter)।

মুর্শিদাবাদের বহরমপুরের বাসিন্দা পিয়ালি পেশায় স্কুল শিক্ষিকা। তার পিতা  বেহালার পর্ণশ্রী এলাকার বাসিন্দা মোহন মণ্ডল(৫৯) একটি রাষ্ট্রয়ত্ত সংস্থায় চাকরি করতেন। বছর খানেক আগে ক্যানসারে মৃত্যু হয় তাঁর। কিন্তু তাঁর অন্ত্যেষ্টিক্রিয়ার সময় ইচ্ছে পূরণ করতে পারেননি পরিবারের সদস্যরা। বাবার শেষ ইচ্ছে পূরণ করতে এগিয়ে এলেন বড় মেয়ে পিয়ালি মণ্ডল। বেশ কিছু দিন আগে সমাজমাধ্যমে তাঁর আলাপ হয় সমাজকর্মী সফিউদ্দিন মিদ্দের সঙ্গে। সফিউদ্দিনকে বাবার বাৎসরিক পারোলৌকিক ক্রিয়া করতে অনুরোধ করেন পিয়ালি।

মঙ্গলবার ডায়মন্ড হারবারের দেউলপোতার একটি ইট ভাটায় পুরোহিত ডেকে শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করা হয়। বৈদিক মন্ত্রোচ্চারণ, খোল, করতাল এবং কীর্তন সহযোগে চলে আচার অনুষ্ঠান। সফিউদ্দিনও ধুতি পরে নামাবলি গায়ে জড়িয়ে বাৎসরিক পারোলৌকিক ক্রিয়া সম্পন্ন করেন তিনি। বিষয়টি নিয়ে সফিউদ্দিন জানালেন, “এটা রবীন্দ্রনাথ নজরুলের বাংলা। মানবিকতাই আমাদের ধর্ম। আর সেই ধর্মের জোরেই এক মৃত বাবার প্রতি শ্রদ্ধা জানানোর সৌভাগ্য হয়েছে আমার। পরম করুণাময়ের কাছে মৃত মোহনবাবুর আত্মার শান্তি কামনা করছি।”এই খবর ছড়িয়ে পড়তেই চারিদিকে প্রশংসার ঝড় ওঠে। সাম্প্রদায়িক সম্প্রীতির ঘটনার খবরে খুশি সকলেই।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026