রাজ্য

“খেলা” হয়েছে বলে নাড্ডার সভায় উপস্থিত মাত্র ১০০০ লোক, তীব্র কটাক্ষ অনুব্রতের

একুশে বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের সমস্ত রাজনৈতিক দলগুলি পূর্ণ উদ্যমে ভোট প্রচারের উদ্দেশ্যে মাঠে নেমে পড়েছে। এই মুহূর্তে সব দলের নেতারা অন্য দলের নেতার বিরুদ্ধে শব্দবান নিক্ষেপ করে নিজেদের শক্তি প্রদর্শন করছে। আর তৃণমূল-বিজেপি দ্বন্দ্বে সরগরম হয়ে আছে গোটা বঙ্গ রাজনীতি। এরইমধ্যে বীরভূমে তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডার জনসভাকে বিদ্রুপ করে মন্তব্য করেছেন। অনুব্রত মণ্ডল বলেছেন, “রাজ্যে খেলা হয়েছে। তাই বীরভূমে নড্ডার জনসভাতে ১০০০ এর বেশি লোক হয়নি।”

আসলে গতকাল অর্থাৎ মঙ্গলবার তারাপীঠে পুজো দিয়ে পরিবর্তন যাত্রার সূচনা করে নড্ডা। তিনি বীরভূম চিলার ময়দানে জনসভা করেন। সেই জনসভাতে ১০০০ এর বেশি লোক হয়নি বলে দাবি করেছেন এলাকার দাপটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। তিনি দলীয় তৃণমূল কার্যালয়ে বসে নড্ডারজনসভার ছবি দেখিয়ে বলেছেন যে বিজেপি এত হেভিওয়েট নেতা আনা সত্ত্বেও লোক আনতে ব্যর্থ হয়েছে। তারপর তিনি বিদ্রুপ করে বলেছেন, “আজ মিটিং থেকে যতক্ষণ প্লেনে করে দিল্লি যাবেন নড্ডা, ততক্ষণ কৈলাস বিজয়বর্গীয় কে গাল দিতে দিতে যাবেন।”

এছাড়াও এদিন গেরুয়া শিবিরের জনসভায় লোক কম হওয়া নিয়ে মন্তব্য করতে গিয়ে অনুব্রত মণ্ডল বলেছেন সব কিছুর পিছনে আসলে খেলা আছে। অনুব্রত মণ্ডল সরাসরি বলেছেন, “খেলা হয়েছে বলেই তো আজকে লোক নেই। যদি খেলা না হতো তাহলে আজকে লোক থাকতো। তবে এই খেলা আবার হবে।” অন্যদিকে বিজেপির ব্যর্থ সভা প্রসঙ্গ মানতে নারাজ গেরুয়া শিবির নেতারা। বীরভূমের বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা পাল্টা কটাক্ষ করে বলেছেন, “অনুব্রতের চোখের সমস্যা হয়েছে বলে আমার মনে হচ্ছে। সেই জন্য বিজেপির সর্বভারতীয় সভাপতি সভায় কতজন লোক এসেছে সেটাও দেখতে পাইনি। ওর তাড়াতাড়ি চোখের চিকিৎসকের কাছে যাওয়া উচিত।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026