সেপ্টম্বরের ১২ তারিখ রাজ-শুভশ্রীর ঘর আলো করে আসে একরত্তি ইউভান। হাসপাতাল থেকেই জনপ্রিয়তার শিখরে পৌঁছে গেছে ইউভান। চারিদিকে তাঁর ফ্যান পেজ তৈরি হয়ে গেছে ইতিমধ্যে। এমনকি রাজ-শুভশ্রী দুজনেই ঘটা করে ছেলের ছবি শেয়ার করেন। প্রায় প্রতিদিনই কিছু না কিছু ছবি বা ভিডিও পোস্ট করেই চলেছেন রাজ অথবা শুভশ্রী। দর্শকদের অনেক ভালোবাসা, আশীর্বাদ পেয়েছে ছোট্ট ইউভান। এই তো আজকেই পরিচালক রাজ চক্রবর্তী পোস্ট করলেন ছেলের সঙ্গে একাধিক ছবি। ছেলের সঙ্গে খেলছেন রাজ। এই ছবি পোস্ট হতেই ভাইরাল হতে শুরু করে।
আপনি যদি রাজের ইন্সটাগ্রামে ভিজিট করেন তবে একাধিক ছবি দেখতে পাবেন। কিন্তু কতই বা বয়স হল ইউভানের? এখনও ৩০ দিনের গন্ডি পেরোয়নি এই ক্ষুদে। এবারে একজন ফ্যান রাজের ছবির কমেন্টে লেখেন, “বাচ্চাটি আরেকটু বড় হোক তারপর ছবি তুলবেন অতটাও তখন ওর শরীরে ক্ষতি করবে না। আর যদি এখন ছবি তোলেন ও তাহলে একটু দূর থেকে অল্প কিছু ছবি তুলবেন। অতিরিক্ত ছবি তুললে ওর স্কিন এবং শরীরের ভেতরে অনেক ক্ষতি হতে পারে। কারণ শিশুটি সদ্যোজাত। আমি একজন would be ডাক্তার হিসেবে এইটুকু সচেতনতা আপনাদের দিলাম। প্রয়োজনে আপনারা যে ডাক্তারদেরকে দেখান তাদের কাছেও জিজ্ঞাসা করে নিতে পারেন। আমার এই কথাটি খারাপ ভাবে নেবেন না।”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…