টেক বার্তা

সম্পূর্ণ ভারতে তৈরি Maruti Suzuki-র এই গাড়ি, জানুন কী কী থাকছে গাড়িটিতে

জনপ্রিয় গাড়ি কোম্পানি মারুতি সুজুকি ভারতে নিয়ে আসতে চলেছে তাদের নতুন এসইউভি গাড়ি Suzuki Jimny। সুজুকি জানিয়েছে যে, এই গাড়ির সম্পূর্ণ নির্মাণ ভারতেই করা হবে এবং ভারতে সবার আগে এর বিক্রি শুরু হবে। অটোমোবাইল সেক্টরে ভারত সরকারকে আত্মনির্ভর করার উদ্দেশ্যে সুজুকি মোটর ভারতের বাজারে এই গাড়ি নিয়ে আসতে চলেছে। আপনারা হয়তো জানেন, জাপানি গাড়ি কোম্পানি সুজুকি নিজের দেশে প্রতিবছর অফ রোড গাড়ির ৫০,০০০ ইউনিট তৈরি করে।

যদিও শুরুতে, সুজুকি চেয়েছিল যাতে এই গাড়ির তিনটি দরজা যুক্ত মডেলটি ভারতে আসেম্বল করা যায়। কিন্তু, বর্তমানে সুজুকি ভারতে এই গাড়ির ৫টি দরজা যুক্ত মডেল লঞ্চ করার যোজনা ও তৈরি করেছে এবং এই মডেল ভারতে তৈরি করা হবে।

এই কার নির্মাতা কোম্পানি লক্ষ্য যাতে ২০২২-২৩ এর মধ্যে স্থানীয় ভাবে ৩ দরজা এবং ৫ দরজা বিশিষ্ট মডেল তৈরি করা যায়। একটি অন্য রিপোর্ট থেকে জানা গিয়েছে, সুজুকি বিগত ৫ মাসে এমন কিছু ভারতীয় বিক্রেতাদের সঙ্গে যোগাযোগ করেছে যাতে ৫ দরজা যুক্ত Jimny উৎপাদনের সমস্ত সামগ্রী পাওয়া যায়।

এই বছরের অটো এক্সপোতে ৩ দরজা যুক্ত suzuki Jimny প্রথমবারের জন্য শো কেস করা হয়েছিল। গতবছর সুজুকি Gypsy উৎপাদন বন্ধ হয়ে যাবার পরে ভারতের জন্য এই ৫ দরজা যুক্ত Jimny লঞ্চ করার পরিকল্পনা নিয়েছিল সুজুকি। অন্য দেশে এই গাড়িতে দেওয়া হয়েছে ১.৫ লিটারের পেট্রোল ইঞ্জিন ( ১২০ PS/ ১৩০ nm )। এই গাড়ি ৫ স্পিড মানুয়াল ট্রানস্মিশন অথবা ৪ স্পিড টর্ক কনভার্টার অটোমেটিক পদ্ধতিতে চালানো যেতে পারে। এই গাড়ির ভারতের স্পেসিফিকেশন একটু আলাদা হওয়ার সম্ভাবনা রয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026