নিউজ

শিবরাজ রাজ্যে এবার নির্ভায়াকাণ্ডের ছায়া, ধর্ষণ করে গোপনাঙ্গে ঢোকানো হল রড

মধ্যপ্রদেশ: এবার  নির্ভয়া গণধর্ষণের মতো ঘটনা ঘটল মধ্যপ্রদেশে (Madhya Pradesh)। চার পুরুষের লালসার শিকার হলেন এক দরিদ্র (Poor) মহিলা (Woman)। এখানেই থেমে থাকেনি বর্বরকা, জানা যাচ্ছে গণধর্ষণের পর নির্যাতিতা মহিলার গোপনাঙ্গে লোহার রড ঢুকিয়ে দেয় অভিযুক্তর। জেলা সদর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে আমালিয়া থানা এলাকায় শনিবার (Saturday) গভীর রাতে এই ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, প্রায় চার বছর আগে নির্যাতিতার  স্বামী মারা যান। তিনি দুই নাবালক সন্তান  এবং তার বোনকে নিয়ে একটি ঝুপড়িতে থাকেন।  সেখানেই একটি গুমটি দোকান চালান মহিলা।

শনিবার গভীর রাতে এক অভিযুক্তরা তাঁর বাড়িতে এসে জল চায়। মহিলা রাতে  জল  দিতে  অস্বীকার করলে তারা ঝুড়িতে জোর করে ঢুকে তাঁকে পর্যায়ক্রমে ধর্ষণ করে। এতেও তাদের পাশবিকতা মেটেনি,  পালিয়ে যাওয়ার আগে তারা নির্যাতিতার যৌনাঙ্গে একটি লোহার রড ঢুকিয়ে দেয়

অটোরিকশায় করে ওই অবস্থায় নির্যাতিতাকে  আমালিয়া পুলিশে স্টেশনে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠান হয়। পরে তাঁকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্যনির্যাতিতাকে রেওয়া সঞ্জয় গান্ধী মেডিকেল কলেজে ভর্তি করা হ। হয়। হাসপাতালের স্ত্রীরোগ বিভাগের প্রধান চিকিৎসক কল্পনা যাদব বলেন, “নির্যাতিতাকে  আশঙ্কাজনক অবস্থায় এখানে আনা হয়েছিল, তাঁর অবস্থা খারাপ ছিল। যৌনাঙ্গে রডের কারণে ক্ষত তৈরি হয়েছে, যার অস্ত্রোপচার করা হয়েছে, তবে তিনি এখন বিপন্মুক্ত। ”

রেওয়া রেঞ্জের আইজি উমেশ জোগা জানান, নির্যাতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি মামলা দায়ের করেছে। ইতিমধ্যে ৪ অভিযুক্তরে গ্রেফতারও করা হয়েছে। অভিযুক্তরা ওই গ্রামেরই বাসিন্দা বলে জানা যাচ্ছে। পুলিশ ৩৭৬,৩২৪,৫৪২, ৩৪ ধারায় মামলা দায়ের করেছে করেছে। অভিযুক্তদের মধ্যে দু’জনের পরিচয় লাল্লু কোল, ভাইলাল প্যাটেল। অভিযুক্তরা দ্রুত শাস্তি পাবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026