নিউজ

ভিড়ের সুযোগ নিয়ে চলন্ত মেট্রোয় শ্লীলতাহানি, গ্রেফতার এক

কলকাতা: চলন্ত মেট্রোয় (Metro) শ্লীলতাহানি। ফের কলকাতায় মেট্রোয় (Kolkata Metro) ভিড়ের সুযোগে মহিলার শ্লীলতাহানির অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। নিগৃহীতার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পাটুলি থানার পুলিশ (Police)। ধৃতের নাম অমিত দাস (Amit Das)।

নিগৃহীতা বাঁশদ্রোণী এলাকার বাসিন্দা। জানা গেছে, প্রতিদিন মেট্রোয় কবি নজরুল থেকে এসপ্ল্যানেড পর্যন্ত যাতায়াত করেন তিনি। তাঁর অভিযোগ, প্রায় ২ মাস ধরে মেট্রোয় যাতায়াতের সময় বছর ৪২-এর অমিত দাস তাঁকে অনুসরন করত। একাধিকবার অশালীন অঙ্গভঙ্গিও করেছে। সোমবারও তাঁকে অনুসরন করে অভিযুক্ত। এরপর কবি নজরুল স্টেশন থেকে মেট্রোয় ওঠার সময় বধূর গোপনাঙ্গ স্পর্শ করে অমিত। এরপরই আর্তনাদ করেন নিগৃহীতা। কান্নায় ভেঙে পড়েন। বিষয়টি কর্তব্যরত রেল পুলিশের নজরে পড়তেই আটক করা হয় অভিযুক্তকে। খবর দেওয়া হয় পাটুলি থানায়। পরে পাটুলি থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। আগামিকাল তাকে আদালতে তোলা হবে। জানা গিয়েছে, ধৃত ব্যক্তি সোনারপুরের বাসিন্দা।

চলন্ত মেট্রোয় শ্লীলতাহানি প্রসঙ্গে অভিযোগকারী বলেন, ‘প্রায় দু মাস ধরে যাতায়াতের সময় অভিযুক্ত আমাকে অনুসরন করত। নজরে পড়লেও গুরুত্ব দিইনি। পরবর্তীতে অশালীন অঙ্গভঙ্গিও করেন। আজকে মেট্রোয় ওঠার সময় শ্লীলতাহানি করে।’ অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন ওই বধূ। নিয়মিত বিপুল সংখ্যক মহিলা মেট্রোয় যাতায়াত করেন। এইদিনের ঘটনায় আতঙ্ক তৈরি হয়েছে তাঁদের মধ্যে। সেইসঙ্গে প্রশ্ন উঠতে শুরু করেছে মেট্রোয় নারী নিরাপত্তা নিয়েও।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026