চারপাশে প্রতিনিয়ত এমন অনেক ঘটনা ঘটে যা হয়ত ঘরে বসে জানা সম্ভব নয়। তবে বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ার হাত ধরে তা সম্ভব হয়েছে। প্রতিদিন সোশ্যাল মিডিয়ার পাতায় একাধিক ভিডিও ভাইরাল হতে দেখা যায়। কোনটা নেটনাগরিকদের দৃষ্টি আকর্ষণ করতে পারে, আবার কোনটা পারে না। এমন অনেক ভিডিও ভাইরাল হতে দেখা যায় যেটা মানুষের মনে থেকে যায় অনেকদিন। আবার এমন অনেক ভিডিও ভাইরাল হয়, যা রীতিমতো শিহরিত করে তোলে সাধারণকে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তেমনি একটি ভিডিও ভাইরাল হয়েছে।
সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওটি ইনস্টাগ্রামের মাধ্যমে ছড়িয়ে পড়েছে নেটিজেনদের একাংশের মাঝে। ‘স্নেক ওয়াইল্ড’ নামের একটি ইনস্টাপেজ থেকে শেয়ার করা হয়েছিল এই ভিডিওটি। ভিডিওতে দেখা গিয়েছে, একটি বিশাল আকৃতির অ্যানাকন্ডা রাস্তার উপর দিয়ে চলে যাচ্ছে। রাস্তার মাঝের ডিভাইডার পার করে পাশের ঝোপঝাড়ের মধ্যে ঢুকে যায় অ্যানাকন্ডাটি। ঐ সময়ে সেখানে উপস্থিত সমস্ত গাড়ি থামিয়ে দেওয়া হয়, যাতে এই বিশাল আকৃতির অ্যানাকোন্ডা সাপটি রাস্তা থেকে সরে যেতে পারে। যাতে কারোর বিপদ না হয়।
সেই মুহূর্তে সেখানে উপস্থিত অনেকেই এই দৃশ্য চোখের সামনে থেকে দেখে, তা বন্দি করে ফেলেছিলেন ফোনের ক্যামেরায়। এই মুহূর্তে সেই ভিডিওই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে গিয়েছে সাধারণ মানুষের মাঝে, যা রীতিমতো শিহরিত করেছে তাদের। এমন ভিডিও খুব একটা দেখা যায় না নেটদুনিয়ার পাতায়। তবে এই ভিডিও রীতিমতো নজর করেছে সকলের। ভিডিওর কমেন্টবক্স দেখলেই সাধারণের শিহরণের কথা বোঝা যাবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…