খেলা

KKR: এই তিন অংক মিললেই প্লে-অফে পৌঁছবে কলকাতা, জানুন সমীকরণ

আজ মরণ-বাঁচনের লড়াইয়ে শক্তিশালী লখনউ সুপার জায়েন্টসের বিপক্ষে ২২ গজের মহারণে মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। আপাত চোখে কলকাতার প্লে-অফে পৌঁছানোর রাস্তা বন্ধ হলেও কঠিন সমীকরণ মেলাতে পারলেই চলতি আইপিএলের প্লে অফের যোগ্যতা অর্জন করবে কলকাতা নাইট রাইডার্স। তবে পেলে হবে পৌঁছানোর রাস্তা অত্যন্ত সংকীর্ণ। কঠিন চ্যালেঞ্জ পার করেই চূড়ান্ত সাফল্য অর্জন করতে পারবে কলকাতা নাইট রাইডার্স। সে ক্ষেত্রে শুধুমাত্র আজকের ম্যাচে জয় নিশ্চিত করলেই প্লে-অফে পৌছাবেনা কলকাতা। সঙ্গে পূরণ করতে হবে আরও একাধিক চ্যালেঞ্জ-

১. লখনউ সুপার জায়েন্টসের বিরুদ্ধে জয়: আজকের ম্যাচে লখনউ সুপার জায়েন্টসের বিপক্ষে যতটা সম্ভব ব্যবধানে জয় নিশ্চিত করতে হবে কলকাতা নাইট রাইডার্সের। তবে গ্রুপ পর্যায়ে ১৪ পয়েন্ট নিয়ে দিল্লি ক্যাপিটালস এবং রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের সাথে একই সারিতে অবস্থান করবে কলকাতা। এমনকি নেট রান রেট ভালো থাকায় ব্যাঙ্গালোরকে টপকে যাবে নাইট শিবির।

২. দিল্লির পরাজয়: আগামী ২১ তারিখ পয়েন্ট টেবিলের নিচে থাকা মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচ খেলবে দিল্লি ক্যাপিটালস। বর্তমানে ১৪ পয়েন্ট এবং +০.২৫৫ রান রেট নিয়ে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে রয়েছে দিল্লি। মুম্বাইয়ের বিরুদ্ধে বিশাল ব্যবধানে পরাজিত হলেই নেট রান রেটে কিছুটা ব্যাকফুটে চলে যাবে দিল্লি। সে ক্ষেত্রে রানরেটের ভিত্তিতে প্লে-অফ খেলার সুযোগ পাবে কলকাতা।

৩. ব্যাঙ্গালোরের পরাজয়: আগামীকাল কোনক্রমে গুজরাটের বিরুদ্ধে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর পরাজিত হলেই প্লে-অফে পৌঁছানোর দরজা খুলবে নাইট রাইডার্সের। কারণ, ১৪ পয়েন্টসহ -০.-৩২৩ রান রেট নিয়ে বেকায়দা জনক অবস্থায় রয়েছে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। শেষ ম্যাচে পরাস্ত হলে বাড়ি ফেরার টিকিট কনফার্ম বিরাট কোহলিদের।

তবে বিকল্পগুলি তখনই গণ্য হবে যখন কলকাতা নাইট রাইডার্স আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে বিশাল ব্যবধানে জয় নিশ্চিত করতে সক্ষম হবে

Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026