অফবিট

প্রেমিক ছাড়া অন্য কাউকে বিয়ে নয়, বিজ্ঞাপনের হোডিং এর উপর উঠে আর্তনাদ কিশোরীর

প্রেমিকের সঙ্গেই বিয়ে দিতে হবে। প্রেমিক ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না মেয়ে। বাবা-মা রাজী না হওয়াতে ‘শোলে’-র বীরুকে মনে করিয়ে দেয় এই মেয়ে। সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা যাচ্ছে, আচমকাই এক বিজ্ঞাপনের হোর্ডিংয়ের মাথায় এক কিশোরী উঠে বসে থাকে। নামার কোনও লক্ষণই যে নেই তার মধ্যে। পরে জানা যায় ওই মেয়েটির মা তাঁর নিজের দেখা পাত্রের সঙ্গে বিয়ে দেবে। এদিকে মেয়ে তাঁর প্রেমিকের সঙ্গেই বিয়ে করবে। নাছোড়বান্দা মেয়ে অত উচু বিজ্ঞাপনের হোডিং এর উপর বসে বায়না করে তাঁর প্রেমিকের জন্য। ঠিক যেমনটা আপনি ‘শোলে’ সিনেমায় দেখেছিলেন যেখানে বাসন্তীকে বিয়ে করতে মরিয়া বীরু-রূপী ধর্মেন্দ্র উঠে পড়েছিলেন গ্রামের সবথেকে উঁচু স্থাপত্যের মাথায়। ঠিক সেইরকম ঘটনা ঘটল ইন্দোরের ভাণ্ডারী সেতুর কাছে পরদেশিপুরায়।

মেয়েটির এমন দৃশ্য দেখে সাধারণ মানুষ স্থানীয় পুলিশকে খবর দেয়। উপস্থিত জনতা ও পুলিশকর্মীরা তাঁকে নামানোর জন্য বহু অনুরোধ করলেও সেই মেয়ে নামে না। শেষ পর্যন্ত আসরে নামেন প্রেমিক। সেই প্রেমিকের কথাতেই ওই মেয়ে নীচে নামে। কিন্তু ততোক্ষণে সেই ছবি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026