পলিটিক্স

২০২১ আসলেই বাংলার যুবরাজের ইনিংস শেষ হবে, সামাজিক মাধ্যমে কটাক্ষ বাবুলের

বিহারের ভোটের ফলাফলকে সামনে রেখে আগামী বছর বাংলা দখলের উদ্দেশ্যে ঝাপাবে ভারতীয় জনতা পার্টি। সে বিষয়টি এবার স্পষ্ট করে দিলেন বিজেপি সংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। বিহারের ভোটের ফল কে উল্লেখ করে তিনি সামাজিক মাধ্যম ফেসবুকে বাংলার যুবরাজ এর বিরুদ্ধে কটাক্ষ ছুড়ে দিলেন। বিহার ভোটে তেজস্বী যাদব এবং রাহুল গান্ধীর পরিণতিকে হাতিয়ার করলেন তিনি।

ফেসবুকে তিনি লিখলেন, ” বিহারের ফল একটা জিনিস স্পষ্ট করেছে, জেল এবং বেলে থাকা ২ তথাকথিত যুবরাজকে মানুষ প্রত্যাখ্যান করেছেন। ২০২১ আসলেই বাংলার এক যুবরাজের সময় শেষ হবে।” স্বভাবতই তিনি এই পোষ্টের মাধ্যমে বাংলার শাসক দলকে হুঁশিয়ারি দিয়েছেন, ২০২১ সালে বাংলায় ক্ষমতায় আসবে বিজেপি।

বিহার বিধানসভা নির্বাচনে সমীক্ষা থেকে অনুমান করা হয়েছিল এনডিএ জোট এবছর হারতে চলেছে মহাগঠবন্ধন এর কাছে। কিন্তু সমস্ত সমীক্ষা কে ভুল প্রমাণ করে মঙ্গলবার ভোট গণনার পরে সরকার গড়তে চলেছে বিজেপি এবং জেডিইউ এর এনডিএ জোট। শুরুর দিকে তেজস্বী যাদব এবং রাহুল গান্ধীর মহাজোট অনেকটা এগিয়ে থাকলেও, বেলা বাড়তেই কামব্যাক করতে শুরু করে নীতিশ পদ্মের জোট। তবে বিকেল পর্যন্ত, কোন দলের নেতাদের কোনো রকম মন্তব্য শোনা না গেলেও বিকেলের পর থেকে একের পর এক আক্রমণ শানাতে শুরু করেন বিজেপি নেতারা। মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয় থেকে শুরু করে এবারে বাবুল সুপ্রিয়। সকলেই তৃণমূল কংগ্রেসকে এক হাত নিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভা নিয়ে হুঁশিয়ারি ছুড়ে দিলেন।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন আর কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে। তা নিয়ে বর্তমানে রাজনৈতিক মহলে সাজ সাজ রব। রাজনৈতিক পারদ বর্তমানে তুঙ্গে। বরিষ্ঠ রাজনীতিবিদদের সঙ্গে তালে তাল মিলিয়ে নবীন রাজনীতিকরা ও বিরোধী দলকে লক্ষ্য করে একের পর এক অস্ত্র ছুড়ে দিচ্ছেন। তবে এখনো পর্যন্ত বাবুলের এই ফেসবুক পোষ্টের পাল্টা তৃণমূলের পক্ষ থেকে কোনো মন্তব্য শোনা যায়নি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026