শ্রেয়া চ্যাটার্জি – কাঠফাটা রোদের মধ্যে টোটো করে মাস্ক বিলি করতে বেরিয়েছেন একদল তৃতীয় লিঙ্গের মানুষ। যারা এই সমস্ত মানুষদের দেখলে যাদের ভুরু কুঁচকে যায়, নাক সিটকোন। তারা একবারো ভাবেনা যে এই মানুষগুলো মানুষ, তাদের অধিকার আছে স্বাধীনভাবে বাঁচার। আমরা যারা নিজেদেরকে সুশিক্ষিত এবং সচেতন নাগরিক বলে দাবি করি, তাদেরই কিন্তু লকডাউন এর সময় চায়ের দোকানে আড্ডা মারতে কিংবা একটু ঘুরে আসতে বেরিয়ে দেখা যাচ্ছে, অনেকেই বেরিয়ে পড়ছেন অথচ তারা সুশিক্ষিত, কিন্তু তথাকথিত সমাজে যারা অবহেলিত তারা এই অসাধারণ কাজটি করছেন। কাজটি করতে দেখা যাচ্ছে শান্তিপুরে, গোটা শান্তিপুর জুড়ে নাকি তারা এই মাস্ক বিলি করবেন।
নিজের জীবনকে তোয়াক্কা না করে সাধারণ মানুষের মধ্যে বিলিয়ে দিচ্ছেন মাস্ক, শুধু তাই নয় মাস্ক হাতে দিয়ে তারা বলছেন যে পরিষ্কার থাকবেন। সত্যি এই সমস্ত মানুষকে দেখে আজ কুর্নিশ জানাতে হয়। তবে এখন এদের মধ্য থেকেও অনেকে সুশিক্ষিত হচ্ছেন। এরাও মাথা তুলে দাড়াতে চাইছেন। তবে সমাজের উচিত এদের পাশে থাকা অর্থাৎ আমরা যারা নিজেদেরকে সুশিক্ষিত বলে দাবী করি তারা যাতে বাইরে বেরোলে এদেরকে দেখে খারাপ ব্যবহার না করে একটু কাছে টেনে নি তা দেখতে হবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…