দেশ

মানুষ গৃহবন্দি, রাস্তায় ঘুরে বেড়াচ্ছে অস্ট্রিচ, দেখে নিন সেই ভাইরাল ভিডিও

শ্রেয়া চ্যাটার্জি – সোশ্যাল মিডিয়ায় এমন অনেক কাণ্ডকারখানা দেখা যাচ্ছে, যা পশুরা আগে কোনদিন করতে পারেনি, কারণ মানুষের অত্যাচারে তারা এতদিন বন্দি ছিল, কিন্তু এখন অবস্থাটা ঠিক উল্টে গেছে, মানুষ হয়ে গেছে গৃহবন্দী আর পশুরা হয়ে গেছে মুক্ত। তাইতো কয়েকদিন আগে মুম্বাইয়ের সমুদ্রের ডলফিন, পুরীর সমুদ্র তে হাজার হাজার কচ্ছপের ডিম পাড়া, কিংবা জাপানের একটি পার্কের রাস্তায় সুন্দর ভাবে ঘুরে বেড়াতে দেখা গেল একদল হরিণকে। পশু গুলো বুঝতে পারছেনা যে মানুষরা গেল কোথায়? যে মানুষের দাপাদাপিতে, গলার আওয়াজে এতদিন তারা অতিষ্ঠ হয়ে উঠেছিল, সমুদ্রের কাছাকাছি তারা আসতে ভয় পেত , তারা এখন দিব্যি ঘুরে বেড়াচ্ছে ফাঁকা জায়গা পেয়ে। গোটা বিশ্ব প্রায় লকডাউন। হওয়ার জন্য কার্যত সকলে গৃহবন্দি, তাই রাস্তায় বেরোচ্ছে না যানবাহন, কলকারখানার ধোঁয়া উঠছে না, তাই এমন মনোরম পরিবেশে তারা বেশ আনন্দ পেয়েছে।

এমন ই ছবি সোশ্যাল মিডিয়ার দৌলতে ভাইরাল হয়েছে, রাস্তার মধ্যে ঘুরে বেড়াচ্ছে একদল অস্ট্রিচ। তবে ঘুরে বেড়াচ্ছে বললে ভুল হয়, তারা ছুটে বেড়াচ্ছে মনের আনন্দে। ফাঁকা রাস্তা, রাস্তায় একটাও যানবাহন নেই তাই যানবাহনের ধাক্কায় মরে যাওয়ার ভয় নেই, মানুষজনের কোলাহল নেই, কেউ তাদের দেখে তাড়াও করবে না , এমন পরিস্থিতিতে যানবাহন মুক্ত, কোলাহল শুন্য রাস্তাটি একেবারে অস্ট্রিচ দের প্লেগ্রাউন্ড হয়ে উঠেছে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026