দেশ জুড়ে লকডাউনের ফলে সমস্যার সম্মুখীন হচ্ছে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক ও দরিদ্রসীমার নীচে বসবাসকারী মানুষেরা। তাদের কাছে অত্যাবশ্যকীয় পণ্যের জোগান সুনিশ্চিত করা সরকারের কর্তব্য বলে মনে করছেন দেশের একাংশ। ফলে, অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য কেন্দ্র সরকারকে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়ে চিঠি লিখেছিলেন সোনিয়া গান্ধী। পরে কেন্দ্রের তরফে রাজ্যগুলোকে নির্দেশ দেওয়া হয়, যাতে রাজ্যগুলো শ্রমিক কল্যাণ সেস বাবদ আদায় করা ৫৬ হাজার কোটি টাকার তহবিল থেকে ১০০০ টাকা করে শ্রমিকদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়।
অন্যদিকে, বুধবার থেকে শোনা যাচ্ছে যে, লকডাউনের সময় যাতে মানুষকে সমস্যায় পড়তে না হয় সে জন্য সপ্তাহের শেষ বড়সড় আর্থিক প্যাকেজের ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণের কথাতেও তেমনই ঈঙ্গিত মিলেছিল। আজ, বৃহস্পতিবার সকালে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী দরিদ্রসীমার নীচে বসবাসকারী গরীব মানুষের স্বার্থে প্রধানমন্ত্রীকে চিঠি লিখে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানালেন।
চিঠিতে তিনি জানান, দরিদ্রসীমার নীচে বসবাসকারী গরীব মানুষের জনধন অ্যাকাউন্টে সাড়ে ৭ হাজার টাকা ও গণবন্টন ব্যবস্থার মাধ্যমে ১০ কেজি চাল বা গম যেন প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে সরকার। জনধন অ্যাকাউন্ট না থাকলে কিষাণ অ্যাকাউন্ট, বার্ধক্যভাতার অ্যাকাউন্টের মাধ্যমে হলেও যেন টাকা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়, এমনই দাবি করেছেন কংগ্রেসের অন্তবর্তীকালীন সভানেত্রী।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…