ইন্দোর: নির্মমভাবে ছুরি দিয়ে কুপিয়ে খুন! ঘটনাস্থল ইন্দোরের (Indore) লাসুদিয়া থানা এলাকা। সেখানে এক মহিলাকে নির্মমভাবে ছুরি কুপিয়ে খুন করার ঘটনা সামনে এসেছে। নিহতের নাম প্রিয়া আগরওয়াল (Priya Agarwal)। বছর ২৬-এর প্রিয়াকে প্রকাশ্যে বাজারে (Market) কুপিয়ে খুন করা হয়। এক যুবক গাড়ি করে এসে এলোপাথাড়ি কোপাতে থাকে ওই যুবতীকে। গোটা ঘটনাই সিসিটিভিতে (CCTV) ধরা পড়েছে।
তদন্তে পুলিশ জানতে পেরেছে প্রিয়া ওই যুবককে আগে থেকে চিনত। সেদিন ওই এলাকায় দুজনের দেখা করার কথা ছিল। সেখানেই দুজনের মধ্যে কোনও কিছু নিয়ে বচসা হয়। জানা গিয়েছে, ওই গৃহবধূ কিছু একটা কিনতে নিজের মেয়েকে নিয়ে বাজার এলাকাটিতে এসেছিলেন। তখনই ওই যুবক এলোপাথাড়ি কুপাতে থাকে তাকে। প্রিয়ার স্বামী একটি বেসরকারী সংস্থায় চাকরি করেন এবং ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না।
পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িত সন্দেহে ৩জনকে চিহ্নিত করা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের সন্ধান করা হচ্ছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…