নয়াদিল্লি: আজ, শুক্রবার (Friday) সরকারি তেল সংস্থাগুলি (IOC, HPCL & BPCL) পেট্রোল (Petrol) ও ডিজেলের (Diesel) দামে কোনও পরিবর্তন না করলেও, ফের দাম বাড়াল পেট্রোলিয়াম সংস্থা। শুক্রবারও দিল্লিতে (Delhi) প্রতি লিটার পেট্রোলের দাম ছিল ৮৬.৩০ টাকা৷ পেট্রোলিয়াম সংস্থার তরফে বুধবার (Wednesday) দাম বৃদ্ধি করায় একাধিক শহরে তেলের দাম রেকর্ড স্তরে পৌঁছে যায়৷ দাম বাড়ানোর জেরে রাজস্থানের (Rajasthan) শ্রীগঙ্গানগরে পেট্রোলের দাম প্রতি লিটারে বিক্রি হয় ১০১ টাকায় এবং মুম্বইয়ে (Mumbai) প্রায় ৯৩ টাকা৷ হিসেব অনুযায়ী, ২৯ দিনে প্রায় ১০ দিন দাম বেড়েছে তেলের এই নতুন বছরে ৷ কিন্তু এত অল্প সময়ে পেট্রোলের দাম প্রায় ২.৫৯ টাকা প্রতি লিটার বেড়েছে, ডিজেলের দাম বেড়েছে লিটার প্রতি ২.৩৫ টাকা।
জেনে নিন পেট্রোল ও ডিজেলের দাম কত হলো আপনার শহরে :-
দিল্লি- পেট্রোল ৮৬.৩৫ টাকা / ডিজেল ৭৬.৪৮ টাকা,
মুম্বই- পেট্রোল ৯২.৮৬ টাকা / ডিজেল ৮৩.৩০ টাকা,
কলকাতা- পেট্রোল ৮৭.৬৯ টাকা / ডিজেল ৮০.০৮ টাকা
চেন্নাই- পেট্রোল ৮৮.৮২ টাকা / ডিজেল ৮১.৭১ টাকা
নয়ডা- পেট্রোল ৮৫.৬৭ টাকা / ডিজেল ৭৬.৯৩ টাকা
রাঁচি- পেট্রোল ৮৪.৮০ টাকা / ডিজেল ৮০.৯১ টাকা,
বেঙ্গালুরু- পেট্রোল ৮৯.২১ টাকা / ডিজেল ৮১.১০ টাকা
পটনা- পেট্রোল ৮৮.৭৮ টাকা / ডিজেল ৮১.৬৫ টাকা
লখনউ- পেট্রোল ৮৫.৫৯ টাকা / ডিজেল ৭৬.৮৫ টাকা
পেট্রোল ও ডিজেলের দাম প্রতিদিন সকাল ৬টায় জারি করে থাকে সরকারি তেল সংস্থাগুলি৷ পেট্রোল ও ডিজেলের দামে এক্সাইজ ডিউটি, ডিলার কমিশন ও অন্যান্য চার্জ যুক্ত করায়, দ্বিগুণ দাম দিয়ে তেল কিনতে হয় উপভোক্তাদের।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…