Today Trending News

প্রখ্যাত জাদুকর পিসি সরকারের বাড়িতে হানা দিল সিবিআই, চিটফান্ড মামলায় জড়িত বলে অভিযোগ

এবার চিটফান্ড মামলায় সিবিআইয়ের নজর পড়লো প্রখ্যাত জাদুকর পিসি সরকারের বাড়ির অন্দরে। টাওয়ার গ্রুপ চিটফান্ড মামলায় আজ সিবিআই পিসি সরকার জুনিয়র এর মুকুন্দপুরের বাড়িতে হঠাৎই সকাল এগারোটা নাগাদ হানা দেয়। সূত্র মারফত জানা গিয়েছে পিসি সরকার জুনিয়রকে সিবিআই আধিকারিকরা দীর্ঘক্ষন জিজ্ঞাসাবাদ করেছে। ওই সময় উপস্থিত ছিলেন পিসি সরকারের দুই মেয়ে। অবশ্য পরিবারের সদস্যরা সাংবাদিকদের বাড়ির ভেতর ঢুকতে বাধা দেয়।

সিবিআই দাবি করেছে, টাওয়ার গ্রূপের আর্থিক দুর্নীতির সাথে সরাসরি জড়িত ছিল জাদুকর পিসি সরকারের পরিবারের জুনিয়র পিসি সরকার। তারা জানিয়েছে পিসি সরকার জুনিয়র টাওয়ার গ্রূপের থেকে বিভিন্ন পরিষেবা দেয়ার নাম করে মোটা টাকা চার্জ করেছিল। কিন্তু সেই পরিষেবা কখনো তিনি দেননি। এছাড়া টাওয়ার গ্রূপের একটি রেস্তোরাঁয় পিসি সরকারের জাদু খেলা দেখানোর কথা ছিল। সেই জাদুখেলা দেখানোর জন্য সে মোটা অঙ্কের পারিশ্রমিক চেয়েছিল। কিন্তু আশ্চর্যের বিষয় টাওয়ার গ্রুপ সেই পারিশ্রমিক দিলেও বাস্তবে ওই রেস্তোরাঁর কোন চিহ্ন পাওয়া যায়নি। এছাড়াও নানা ভাবে আগাম মোটা টাকা পৌঁছেছে পিসি সরকারের অ্যাকাউন্টে, যা সম্পূর্ণ হিসাব বহির্ভূত। এছাড়াও সিবিআই-এর এক গোয়েন্দা জানিয়েছেন, পিসি সরকার জুনিয়র টাওয়ার গ্রূপের ব্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন। তিনি ওই সংস্থার থেকে মোটা টাকা নিতেন। এমনকি ব্যাংক লেনদেন ছাড়াও নগদ লেনদেন হতো তাদের মধ্যে।

প্রসঙ্গত, পিসি সরকার জুনিয়র বাংলায় গেরুয়া শিবিরের প্রথম আগমনের সময় একজন অন্যতম সদস্য ছিলেন। তিনি ২০১৪ সালে লোকসভা নির্বাচনে বারাসাত কেন্দ্র থেকে গেরুয়া শিবিরের প্রার্থী হয়েছিলেন। তবে ২০১৬ সালে টাওয়ার গ্রুপ চিটফান্ড কেলেঙ্কারি সাথে নিজের নাম জড়ানোর পর তিনি রাজনীতি থেকে দূরে সরে যায়। আজও অবশ্য বাংলা গেরুয়া শিবিরের পিসি সরকারের বাড়িতে সিবিআই হানা নিয়ে সুর নরম ছিল। বিজেপির দলের মুখপাত্র শমীক ভট্টাচার্য জানিয়েছেন, “কার কাছে টাকা নিয়েছে তার থেকে বড় কথা হল কার কাছ থেকে টাকাটা গিয়েছে। সিবিআই তাদের আগে খুঁজে টাকা ফেরানোর ব্যবস্থা করুক।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026