লকডাউনে পেট্রোল ডিজেলের দাম বাড়ায়নি তেল সংস্থা গুলি। ফলে ৮০ দিনের বেশি দাম বাড়েনি তেলের। ৮২ দিন থমকে থাকার পর রবিবার পেট্রোল ডিজেলে ৬০ পয়সা করে দাম বাড়ালো তেল সংস্থা গুলি। লকডাউন চলাকালীন পেট্রোল ডিজেলের দামে যে বৃদ্ধি এসেছে তা রাজ্য সরকার গুলির তরফে বাড়ানো হয়েছিল। আর্থিক সংকটের মধ্য দিয়ে যাওয়া রাজ্যগুলি তাদের নিজস্ব রাজস্ব বৃদ্ধির জন্য ভ্যাট এবং সেস বৃদ্ধি করায় দাম বাড়ে পেট্রোল ডিজেলের।
দাম বাড়ার পর কলকাতায় প্রতি লিটার পেট্রোলের দাম ৭৩.৮৯ টাকা এবং প্রতি লিটার ডিজেলের দাম ৬৬.১৭ টাকা। দিল্লিতে প্রতি লিটার পেট্রোলের দাম ৭১.৮৬ টাকা এবং প্রতি লিটার ডিজেলের দাম বেড়ে হয়েছে ৬৯.৯৯ টাকা। মুম্বাইয়ে প্রতি লিটার পেট্রোলের দাম বেড়ে হয়েছে ৭৮.৯১ টাকা এবং প্রতি লিটার ডিজেলের দাম বেড়ে হয়েছে ৬৮.৭৯ টাকা। চেন্নাইয়ে দাম বাড়ানোর পর প্রতি লিটার পেট্রোলের বর্তমান দাম হয়েছে ৭৬.০৭ টাকা এবং প্রতি লিটার ডিজেলের বর্তমান দাম হয়েছে ৬৮.৭৪ টাকা।
কেন্দ্রীয় সরকার এর মাঝে একবার পেট্রোল ডিজেলে উৎপাদন শুল্ক বাড়ায়। ফলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কম থাকলেও সেই সুবিধা ভারতবাসী পায়নি। পেট্রোল ডিজেলের দাম একই ছিল। কিন্তু বর্তমানে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আবার বেড়ে গিয়েছে। এপ্রিলে প্রতি ব্যারেলের দাম কমে ৩০ ডলার হয়েছিল, বর্তমানে তা আবার বেড়ে ৪২ ডলারে পৌঁছে গিয়েছে। ফলে তেল সংস্থা গুলি দাম বাড়াতে বাধ্য হয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…