আজ সোমবার, শিবের পুজো করুন, সংসারে শান্তি ফিরে আসবে
শ্রেয়া চ্যাটার্জি – মহাদেব হলেন মহাশক্তিধর একজন হিন্দু দেবতা। যারা দৈনিক কর্মব্যস্ততার মধ্যেও তাদের দেবতা শিবকে পুজো করতে চান তাদের জন্য রইল কিভাবে সহজ পদ্ধতিতে শিবের পুজো করা যায়, তার নিয়মাবলী। ছোট ছোট ছেলেমেয়েরা চাইলে এই পদ্ধতি মেনে শিবের পুজো করতে পারে। প্রবাসী ধর্মপ্রাণ হিন্দুরাও এই পদ্ধতি মেনেই শিব পুজো করেন। মন্ত্রপাঠ উচ্চারণে কারো সমস্যা থাকলে মন্ত্র পাঠ করবেন না।
পূজার উপকরণ হিসেবে লাগবে একটি শিবলিঙ্গ, এক ঘড়া গঙ্গার জল, একটি থালা, একটি গ্লাস ও কোশাকুশি, সাদা চন্দন ও আতপ চাল, বেলপাতা, ফুল ধুপ, ধুনো, প্রদীপ।
শিব পুজো করার সময় সর্বদা উত্তর মুখে বসতে হয়। উত্তর দিক হলো ব্রহ্মলোক পথ। তামার পাত্রে সর্বদা শিবলিঙ্গ কে রাখতে হয়। প্রথমে স্নান করে আসনে বসে শিব, দুর্গাকে প্রণাম করতে হবে। পূজা স্থান আগে থেকেই পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুপ, প্রদীপ জ্বালিয়ে রাখতে হবে। তারপর শুদ্ধ কাপড়ে শিবের পুজো করতে হবে।
শুধু সোমবারই নয় প্রতিদিন যারা শিবের পুজো করতে চান তারা নিয়ম করে এমন ভাবে পুজো করলে। সংসারে সুখ স্বাচ্ছন্দ ফিরে আসবে। আর্থিক অনটন হবে না। মহাদেবের কৃপায় সকলেই শারীরিক মানসিক ভাবে সুস্থ থাকবেন। আমাদের কর্মব্যস্ত জীবনে যদি প্রতিদিন একটু সময় বার করে শিবের পুজো করা যায় তাহলে মহাদেব তুষ্ট হন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…