Viral video : বিশাল হারভেস্টার মেশিনে আটকে পড়লো এক বিশালাকার কুমির, ভাইরাল ভিডিও

সোশ্যাল মিডিয়ায় অনেক সময় এমন ভিডিও দেখা যায়, যা দেখে মানুষ ভয়ে রীতিমতো কেঁপে ওঠেন। এই ধরনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ আকর্ষণ তৈরি করে এবং অনেকেই এই ধরনের ভিডিও দেখতে বেশ পছন্দ করেন। সাধারণত এই ধরনের কিছু ভিডিওতে পশুপাখিদের করুন অবস্থার ছবি ফুটে ওঠে। সেরকম একটি ভিডিও নিয়েই আজকে আলোচনা। সম্প্রতি, এমনই একটি হৃদয় বিদারক ভিডিও আজকাল ইন্টারনেটে মানুষের হুঁশ উড়িয়ে দিচ্ছে। ভিডিওতে একটি বিশালাকার কুমিরকে হারভেস্টার মেশিনে আটকে থাকতে দেখা যায়। এ সময় যে দৃশ্য দেখা যাচ্ছে, তা দেখে নিশ্চয় আপনারও খারাপ লাগবে। যদি আপনি কুমিরকে বিশেষ পছন্দ না করেন তবুও আপনার খারাপ লাগতে বাধ্য।

ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি জলাবদ্ধ ক্ষেতে একটি হারভেস্টার মেশিন চালাচ্ছেন, এমন সময় হঠাৎ একটি বিশাল কুমির মেশিনে আটকা পড়ে। এ সময় এই ভয়ঙ্কর বড়ো কুমিরটি মেশিনে আটকা পড়ে ভয় পেয়ে গিয়ে বাতাসে রীতিমতো লাফ দেয়। এই ভিডিও দেখে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরাও চমকে গেছেন। কিভাবে এই ঘটনাটা ঘটে গেলো সেটা অনেকেই অনুমান করতে পারেননি। ভিডিওতে এই কুমিরকে দেখলে আপনিও অবাক হবেন।

এই ভিডিওটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটারে @TerrifyingNatur হ্যান্ডেল দিয়ে শেয়ার করা হয়েছে। প্রচুর মানুষ এই ভিডিও দেখেছেন এবং তাদের নিজেদের কাছের মানুষের সঙ্গে শেয়ার করেছেন। এই বছরের ১৭ এপ্রিল শেয়ার করা এই ভিডিওটি এখন পর্যন্ত ৫.২ মিলিয়ন বার দেখা হয়েছে। একইসাথে ৬৯ হাজারেরও বেশি মানুষ এই ভিডিওটি পছন্দ করেছেন। ভিডিওটি দেখে ব্যবহারকারীরা বিভিন্ন প্রতিক্রিয়া দিচ্ছেন এবং বিস্ময় প্রকাশ করছেন।

BharatBarta Desk

Recent Posts

১৪ হাজারের নিচে 5G ঝড়! 6300mAh ব্যাটারিতে বাজিমাত Redmi A7 Pro 5G

বাজেট স্মার্টফোনের বাজারে বড় চমক দিল Xiaomi। ভারতের বাজারে লঞ্চ হল তাদের নতুন স্মার্টফোন Redmi…

April 14, 2026

চেন্নাইয়ের বিরুদ্ধে জিততে মরিয়া KKR, প্রথম একাদশে জোড়া পরিবর্তনের সম্ভাবনা

চেন্নাইয়ের ২২ গজে সুবিধা পান স্পিনার এবং ধীর গতির বোলারেরা। এই তথ্য অজানা নয় কেকেআর…

April 14, 2026

বড় খবর! I-PAC ডিরেক্টর গ্রেপ্তার, নির্বাচনের আগে চাঞ্চল্য দেশজুড়ে

নির্বাচনের প্রাক্কালে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে বড়সড় চাঞ্চল্য তৈরি হল। রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা I-PAC-এর সহ-প্রতিষ্ঠাতা ও…

April 14, 2026

মাধ্যমিকের রেজাল্ট কবে হাতে পাবেন? দিনক্ষণ জানিয়ে দিল পর্ষদ

২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই ছাত্র-ছাত্রীদের মধ্যে একটাই প্রশ্ন—কবে প্রকাশ হবে রেজাল্ট?…

April 14, 2026

যুবসাথীর টাকা এখনও আসেনি? কবে পাবেন ভাতা, জানুন নতুন আপডেট

পশ্চিমবঙ্গ সরকারের ‘যুবসাথী’ প্রকল্প এখন ভোটের আবহে বেশ চর্চায়। এই প্রকল্পের আওতায় মার্চ মাস থেকে…

April 14, 2026

১২৫ গ্রাম সোনা থেকে কোটি টাকা! কত সম্পত্তির মালিক অরূপ বিশ্বাস, জানুন বিস্তারিত

তৃণমূল কংগ্রেসের অভিজ্ঞ নেতা অরূপ বিশ্বাস আবারও টালিগঞ্জ কেন্দ্র থেকে নির্বাচনী লড়াইয়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের…

April 13, 2026