নিউজ

দুঃখের অবসান, লটারির টিকিটে রাতারাতি কোটিপতি এক দিনমজুর

ভগবানের কৃপাতে গরিব ও রাতারাতি কোটিপতি হয়ে যেতে পারে। এই কথা একদম অক্ষরে অক্ষরে মিলে গেছে মুর্শিদাবাদের দিনমজুর মহরম শেখের ক্ষেত্রে। গরিব দিনমজুর সে। লটারি কেটে হাজার বা লাখ নয়, রাতারাতি কোটিপতি হয়ে গেছেন তিনি। অবাক হচ্ছেন তো? ভগবান যখন সহায় হন তখন সব কিছুই হতে পারে। ১২০ টাকা দিয়ে দুই ঘর লটারির টিকিট কিনেছিলেন তিনি। আর সেই টিকিটেই সব দুঃখের অবসান।

লটারির প্রথম পুরস্কার হিসাবে পান ১ কোটি টাকা। সোমবার খড়গ্রামের কীর্তিপুর গ্রামের বাসিন্দা মহরম শেখ কোটিপতি হবার খবর সারা গ্রামে ছড়িয়ে পড়ে। আর সেই খবর শুনেই আনন্দে-উল্লাসে মেতে ওঠেন গ্রামবাসিরা। মহরম শেখ এই অর্থ দিয়ে কি করবেন এই প্রশ্ন করা হলে তিনি বলেন, এই টাকার কিছুটা দিয়ে জমিজায়গা কিনে চাষবাস করে সংসার চালাবেন। পাকা বাড়ি তৈরী করবেন। ছেলেদের ভবিষ্যতের জন্য টাকা রাখবেন। কাঁচা বাড়িতে থাকা খুব কষ্টকর। তাই মাথার ওপর ছাদটা পাকা করতে চাইছেন তিনি।

মহরমের স্ত্রী মনোয়ারা বিবি খুবই খুশি হয়েছেন। তিনি বলেন, খুব কষ্ট করে অন্যের জমিতে চাষাবাদ করে সংসার চালাতে হয়। এবার ঠাকুর মুখ তুলে তাকিয়েছে। মহরম প্রায় গ্রামের এক লটারির দোকান থেকে অল্প-স্বল্প টিকিট কাটতেন। আড্ডা দিতেন, আর চা খেতেন। সেদিন ও গল্প করতে করতে লটারির দোকানদারের কাছে আক্ষেপ করে বলেন যে লকডাউনে সব শেষ হয়ে গেছে। কিভাবে যে সংসার চালাবেন তা বুঝে উঠতে পারছেন না। আর তখনই দোকানদার অবশিষ্ট দুই ঘর ১০ সেমের টিকিট তাঁকে দেন। আর সেই টিকিটেই কেল্লাফতে।

সোমবার সকালে ফল দেখতে গিয়ে একদম হতবাক হয়ে যান মহরম। আর এই খবর দোকানদারকেই সবার আগে দেন তিনি। তবে এতগুলি টাকা যত্ন করে রাখতে হবে তাই নিয়ে চিন্তিত আছেন। যদিও তিনি ভগবানের উপর বিশ্বাস করেন, ভগবান সব রক্ষা করবেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026