নিউজ

লকডাউন বাড়ানোর পথে উত্তর ২৪ পরগনা, বিশেষ নজরে ৫ এলাকা

করোনা সংক্রমণ রুখতে ফের লকডাউনের ঘোষণা রাজ্যের। উত্তর ২৪ পরগণা জেলাতে করোনা সংক্রমণ ক্রমাগত বেড়েই চলেছে। যার জন্য এই জেলাতে লকডাউন আরও কড়াভাবে পালনের জন্য নবান্নে প্রস্তাব পাঠিয়েছেন উত্তর ২৪ পরগনার জেলা শাসক। উত্তর ২৪ পরগনার ৫ এলাকাকে বিশেষ করে চিহ্নিত করা হয়েছে। এই ৫ এলাকা হল- ব্যারাকপুর, বনগাঁ, বসিরহাট, বারাসাত, বিধাননগর।

সূত্রের খবর অনুযায়ী। হঠাৎ করেই লকডাউন ঘোষণা করা হবে না। ২ দিন প্রচার করা হবে, সঙ্গে সরকারি বিজ্ঞপ্তি ও জারি করা হবে। ১৪ দিনের লকডাউন হলেও ১০ দিন পর একটা রিভিউ করা হবে। এরপরেই আবার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।

নবান্নে ১৪ দিনের প্রস্তাব পাঠানো হয়েছে, সেই প্রস্তাবে বলা হয়েছে-

১) বাস, টোটো, অটো সম্পূর্ণ বন্ধ রাখতে হবে।

২) অফিসে কর্মীর উপস্থিতির হার ২০ শতাংশ করতে হবে।

৩) ধর্মীয় স্থান পুরোপুরি বন্ধ করে দিতে হবে।

৪) বিমান চলাচল বন্ধ করার প্রস্তাব দেওয়া হয়েছে।

৫) সব মল, রেস্টুরেন্ট বন্ধ করে দিতে হবে।

৬) প্রত্যেককে মাস্ক পড়তে হবে।

৭) সামাজিক দূরত্ব মানা বাধ্যতামূলক।

৮) জরুরি পরিষেবা আগের মত চালু করতে হবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026