সামান্য অসাবধানতার কারণে আপনার ব্যাংক একাউন্ট বন্ধ হয়ে যেতে পারে, এক্ষুনি করুন সবকিছু সমাধান

অর্থ সঞ্চয় অথবা অর্থ বিনিয়োগের জন্য দেশের বেশিরভাগ মানুষই একটা ব্যাংক একাউন্ট তৈরি করে থাকেন নিজের নামে। মানুষরা তাদের সমস্ত সঞ্চয় এই ব্যাংক একাউন্টে গচ্ছিত রাখে। তবে অনেক সময়, কিছু ভুল ভ্রান্তির কারণে তাদেরকে লোকসানের মুখে পড়তে হয়। ব্যাংক একাউন্ট সম্পর্কিত ক্ষতি এর মধ্যে অন্যতম। আসলে অনেক সময় মানুষের ব্যাঙ্ক একাউন্ট বন্ধ হয়ে যায় এর কারনে। চলুন জেনে নেওয়া যাক এই কারণগুলি সম্পর্কে বিস্তারিত।

অনেক সময় ব্যাংক একাউন্টে কোন লেনদেন দীর্ঘদিন ধরে না ঘটলে ব্যাংক একাউন্ট সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। যদি দু বছরে কোন সেভিংস একাউন্ট বা কারেন্ট একাউন্টে কোন রকম লেনদেন না হয় তাহলে সেই ব্যাংক অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে যায়। যদি কোন সেভিংস অ্যাকাউন্ট বা কারেন্ট একাউন্টে, দু’বছর ধরে কোন লেনদেন না হয় তবে ব্যাংক সেই অ্যাকাউন্ট কে নিষ্ক্রিয় একাউন্ট হিসেবে বিবেচনা করে এবং আর বি আই এর নতুন গাইডলাইন অনুসারে সেই একাউন্ট বন্ধ করে দেয়। এর জন্য একটি পৃথক লেজার তৈরি করা হয়।

তবে যে কারণেই হোক কোন ব্যাংক একাউন্ট নিষ্ক্রিয় হয়ে পড়লে মানুষকে অনেক সমস্যায় পড়তে হয়। এই সময়ে যদি তারা নিজেদের ব্যাংক একাউন্টে লগইন করতে চান তাহলে তারা কিন্তু করতে পারবেন না। তার পাশাপাশি তারা এই ব্যাংক একাউন্ট দিয়ে কোনরকম পেমেন্ট করতে পারবেন না। আপনাদের জানিয়ে রাখি, কোন ব্যাংক একাউন্ট নিষ্ক্রিয় হয়ে পড়লে সেই ব্যাংক একাউন্টের সঙ্গে যুক্ত সমস্ত ক্রেডিট এবং ডেবিট লেনদেন কিন্তু বন্ধ হয়ে যায়। এই মুহূর্তে ভারতে ইউপিআই আরটিজিএস এনইএফটি সবাই ব্যবহার করেন। কিন্তু এই সমস্ত একাউন্টে এরকম কোন কিছুই ব্যবহার করা যায় না। এ পাশাপাশি ডেবিট কার্ড কিংবা চেকবুক লেনদেন বন্ধ করে দেওয়া হয়।

আরবিআই জানাচ্ছে যদি কোন সেভিংস একাউন্টে কোন লেনদেন না হয় তাহলে সেই অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে যাবে। কিন্তু একেবারে বাতিল করে দেওয়া হবে না সেই একাউন্ট। নিয়মিতভাবে আপনি সেই সেভিংস একাউন্টে সুদ পেয়ে যাবেন। এর পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র দিয়ে সেই অ্যাকাউন্ট আবার সক্রিয় করতে পারবেন আপনি। নিজের পরিচয় দিয়ে আবারো নিজের শাখায় গিয়ে এই ব্যাংক একাউন্ট সক্রিয় করতে পারেন আপনি। তবে এই পদ্ধতিটা এতটা সোজা হয় না।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026