শাহরুখ খানের চালেয়া গানে দারুন নাচ করে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির, ভাইরাল ভিডিও

শাহরুখ খানের সিনেমা জাওয়ান ইতিমধ্যেই প্রেক্ষাগৃহে রিলিজ হয়ে গেছে। সিনেমাটি ভারতীয় দর্শকদের দারুণভাবে পছন্দ হয়েছে এবং সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে এই মুহূর্তে ভারতের সবথেকে জনপ্রিয় চলচ্চিত্র হয়ে উঠেছে জাওয়ান। আন্তর্জাতিকভাবে ও বক্স অফিসে অত্যন্ত ভালো পারফর্ম করেছে এই ছবিটি। আপনি যদি একজন শাহরুখ খানের ভক্ত হন তাহলে আপনি জানেন সারা বিশ্বে তার লাখ লাখ অনুগামী রয়েছেন। পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরও অভিনেতা শাহরুখ খানের একজন বড় ভক্ত। তার প্রতিটি সিনেমা তিনি দেখেন। অভিনেত্রী সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের শাহরুখ প্রীতির একটি নমুনা জাহির করেছেন তার একটি নাচের মাধ্যমে। শনিবার অভিনেত্রী ইনস্টাগ্রামে একটি নাচের ভিডিও করেছেন যেখানেই তাকে শাহরুখ খানের জওয়ান ছবির চালেয়া গানের সঙ্গে নাচ করতে দেখা যাচ্ছে। এই গানের যে হুকস্টেপ রয়েছে সেটা তিনি পারফর্ম করেছেন। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এবং সবাই রীতিমতো এই ভিডিওটির জন্য অভিনেত্রী প্রশংসা করেছেন।

তিনি নিজের এবং আরও দুই জনের একটি ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। এই ভিডিওটির পাশাপাশি তিনি একটি ছবি পোস্ট করেছেন যেখানে তাকে একজন মহিলার কোলে উঠে ছবি তুলতে দেখা যাচ্ছে। তার সাথেই রয়েছে এই নাচের স্টেপ। ইন্টারনেটে ক্লাসিক হিন্দি রোমান্স বেলাডের সঙ্গে এই নাচ সোশ্যাল মিডিয়ার প্রশংসা অর্জন করতে পেরেছে পুরোভাবে। এই পোস্টে প্রায় ছয় লক্ষ মানুষ লাইক করেছেন। নেটিজেনরা এই নাচের প্রশংসা করেছেন এবং মজার মজার কমেন্ট করেছেন।

একজন ব্যবহারকারী এই নাচের ভিডিওর তলায় লিখেছেন, “মে তো চালিয়া হানিয়া কি ঔর”। আবার অন্য একজন ব্যবহারকারী লিখেছেন, ” যাই বলে নিন না কেন, মেয়েটি কিন্তু বেশ সুন্দরী।” অভিনেত্রীর কাজের ব্যাপারে বলতে গেলে পাকিস্তানে তিনি অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী। ইশকিয়া, দিলরুবা এবং মুঝে পেয়ার হুয়া থার মতো ধারাবাহিকে তিনি অভিনয় করেছেন। এই মুহূর্তে ইনস্টাগ্রামে তার ৯ মিলিয়ন ফলোয়ার রয়েছে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026