বাজাজ প্লাটিনা বাইকের কথা বললেই সবার আগে মাথায় আসে মাইলেজের কথা। এই বাইকটি ভারতের বাজারে সবথেকে ভালো মাইলেজ যুক্ত বাইক হিসেবে বিবেচিত হয়। একদিকে যেমন এর ইঞ্জিন বেশ পাওয়ারফুল তেমনি এর ডিজাইন ভালো। তার পাশাপাশি এই বাইকে আপনি দুর্দান্ত মাইলেজ পেয়ে যাবেন। এতে আধুনিক প্রযুক্তি নির্ভর একটি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে যা এটিকে উচ্চ গতিতে চলতে সাহায্য করে থাকে। ভারতের বাজারে এই বাইকের দাম শুরু হয় ৬৭ হাজার ৮০৮ টাকা থেকে। কিন্তু পুরনো টু হুইলার কেনাবেচার জন্য অনলাইনে বিভিন্ন ওয়েবসাইটে আপনারা এই বাইক অনেক কম দামে পেয়ে যাচ্ছেন। আজকের এই প্রতিবেদনে আমরা এরকমই কিছু দুর্দান্ত সেকেন্ড হ্যান্ড বাইকের ব্যাপারে আলোচনা করব।
২০১২ সালের বাজাজ প্লাটিনা মডেলটি এই মুহূর্তে ওএলএক্স ওয়েবসাইটে বিক্রির জন্য লিস্ট করা হয়েছে। এই ওয়েবসাইটে রেজিস্টার করা বাইকটির রেজিস্ট্রেশন দিল্লির এবং এর কন্ডিশন বেশ ভালো। খুব কম চলার জন্য এই বাইকের জন্য দাম ধার্য করা হয়েছে কুড়ি হাজার টাকা। আপনাকে সম্পূর্ণ হার্ড ক্যাশ দিয়ে এই বাইক কিনতে হবে। এখানে কোন রকম আর্থিক পরিকল্পনা আপনি পাবেন না।
২০১২ সালের বাজাজ প্লাটিনা বাইকের একটি অন্য মডেল DROOM ওয়েবসাইটে লিস্ট করা হয়েছে। এই বাইকটির কন্ডিশন খুব ভালো এবং এর রেজিস্ট্রেশন দিল্লির। এই বাইকের অবস্থা এখনো বেশ ভালো রয়েছে এবং খুব কম কিলোমিটার চালানো হয়েছে এই বাইকটি। এই বাইকে এখনো আপনাকে ৭০ কিলোমিটারের মতো মাইলেজ দেওয়া হবে। এই বাইকটি আপনি ২৩৫০০ টাকায় পেয়ে যাবেন। সব থেকে ভালো ব্যাপারটা হল এই বাইকটি আপনি ইএমআই দিয়ে কিনতে পারবেন।
বাজাজ প্লাটিনা বাইকের ২০১৫ সালের একটি মডেল QUIKR ওয়েবসাইট লিস্ট করা হয়েছে এবং এই বাইকটি উত্তরপ্রদেশে রেজিস্টার করা হয়েছে। এই বাইকের অবস্থা এখনো বেশ ভালো এবং ২৯ হাজার ৯৯৯ টাকায় এই বাইকটি আপনি পেয়ে যাচ্ছেন। এই বাইকে বেশ কিছু পরিবর্তন রয়েছে। সেই কারণেই এই বাইকের দামটা একটু বেশি। তবে এই বাইকটি কিন্তু কোন আর্থিক পরিকল্পনার সাথে আসবেনা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…