নিউজ

রোজভ্যালি কাণ্ডে শুভ্রা কুন্ডুর নামে জারি লুকআউট নোটিস, বিমানবন্দরে গেলেই বাজেয়াপ্ত হবে পাসপোর্ট

কলকাতা : রোজভ্যালি কাণ্ডে এবার রোজভ্যালি কর্ণধার গৌতম কুন্ডুর স্ত্রী শুভ্রা কুন্ডুর নামে লুকআউট নোটিস জারি করলো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি।

তিন বার নোটিস পাঠিয়ে, ফ্ল্যাটে হানা দিয়েও খোঁজ না মেলার পর অবশেষে শুভ্রা কুন্ডুর নামে লুকআউট নোটিস ইডির। যাতে কলকাতা ছেড়ে অন্য কোথাও পালিয়ে যেতে না পারেন তার জন্য বিমানবন্দরে যাওয়ার ক্ষেত্রেও তার উপর নিষেধাজ্ঞা চাপানো হয়েছে। বিমানবন্দরে গেলেই বাজেয়াপ্ত হবে তার পাসপোর্ট।

গোয়েন্দা সূত্রে জানা যাচ্ছে, রোজভ্যালির গয়না বিপণি অদ্রিজা জুয়েলারির কর্ত্রী ছিলেন শুভ্রা কুন্ডু। সেই অদ্রিজা জুয়েলারির শোরুমে হানা দিয়েই কয়েক কোটি টাকার গরমিল পায় ইডি।

তারপরেই শুভ্রা কুন্ডুকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়। কিন্তু তিনি না আসলে জিজ্ঞাসাবাদের জন্য ইডির একটি দল তার সাউথ সিটির আবাসনে অভিযান চালায়। সেখানেও শুভ্রা কুন্ডুকে পাওয়া যায়নি। তারপরই আজকে তার বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করলো ইডি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026