কলকাতা : সারদা মামলায় সিবিআই-এর তলবের পর কলকাতা হাইকোর্টে আগাম জামিন পান রাজীব কুমার। সেই রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিল করে সিবিআই। তারই শুনানি ছিল আজ। সেই শুনানি শেষে রাজীব কুমারকে নোটিশ পাঠায় শীর্ষ আদালত। একই সঙ্গে সিবিআই-এর নিজেদের হেফাজতে নিয়ে রাজীবকে জিজ্ঞাসাবাদের আবেদন খারিজ করে দেয় আদালত।
প্রধান বিচারপতি এস এ বোবদে ও বিচারপতি বি আর গাবাই-এর ডিভিশন বেঞ্চে এদিন সারদা মামলার শুনানি হয়। সিবিআই-এর সলিসিটর জেনারেল তুষার মেহতা রাজীব কুমারের জামিনের বিরোধিতা করেন। তিনি জানান, রাজীব কুমার সারদা মামলায় একজন অন্যতম অভিযুক্ত।
সারদা মামলার বহু গুরুত্বপূর্ণ নথি সরিয়ে ফেলার অভিযোগ রয়েছে রাজীব কুমারের বিরুদ্ধে। সিবিআই-এর কাছে এই সংক্রান্ত যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে। অন্যদিকে, রাজীব কুমার এখনও রাজ্য প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। ফলে প্রভাব খাটিয়ে সাক্ষ্যপ্রমাণ লোপাট করাটা তার কাছে তেমন কোন ব্যাপার নয়।
অতীতে সিবিআইকে সহযোগিতা করেছেন এমন কোন উদাহরণ নেই কলকাতার নগরপালের। তাই শীর্ষ আদালতে রাজীব কুমারের জামিন খারিজের আবেদন জানান সলিসিটর জেনারেল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…