বিনোদন

অভিনেতা সুশান্তের মৃত্যু নিয়ে ফাঁস হল অনেক বড় রহস্য, রইলো সেই ভিডিও

কৌশিক পোল্ল্যে: আবারো পর্দাফাঁস হয়ে গেল অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের নতুন ভিডিওর বয়ানের মাধ্যমে। কীভাবে অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে মানসিকভাবে অত্যাচার করে তাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে সেই পুরো বিষয়টি লিখিতভাবে প্রকাশ্যে আনলেন বলিউডের ‘কুইন’ কঙ্গনা রাওয়াত। সুশান্তের মৃত্যু নিয়ে করা তার প্রথম ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট সাড়া পাওয়ার পর এই বিষয়ে রহস্য উন্মোচনে কোমর বেঁধে নেমে পড়েছেন অভিনেত্রী। এমনকি অভিনেতার মৃত্যু তদন্তে সাক্ষী হিসেবে কোর্টে উপস্থিত থাকবেন বলেও জানিয়েছেন কঙ্গনা।

কোনোরকম ভনিতা না করেই সরাসরি পরিচালক-প্রযোজক করণ জোহরের দিকে কটাক্ষের তীর ছুড়ে দেন কঙ্গনা। অভিনেতার মৃত্যুর পিছনে ‘মুম্বাই মিরর’ সহ অন্যান্য বেশ কয়েকটি সংবাদ সংস্থার সাংবাদিকদের দোষারোপ করেন অভিনেত্রী। তিনি তারিখ ধরে ধরে জানিয়ে দেন উক্ত তারিখ গুলিতে কীভাবে অভিনেতার নামে ভুল তথ্য দিয়ে তার বদনাম করার চেষ্টা চালানো হয়েছে অভিযোগ কঙ্গনার।

সাংবাদিকদের খপ্পরে পড়ে অমানবিক পরিস্থিতির শিকার হয়েছিলেন কঙ্গনা সেই অভিজ্ঞতার কথাও জানিয়ে দিলেন অভিনেত্রী। কীভাবে তার সুপারহিট ফিল্ম কে ফ্লপ ঘোষণা করা হয়েছে, কীভাবে তার নামে বিভিন্ন গুজবকে প্রেস আর্টিকেলে জায়গা দেয়া হয়েছে, এবং তাকে ‘মানসিক ভারসাম্যহীন’ আখ্যা দেয়া হয়েছে তা নিয়েও সরব হয়েছেন তিনি।

অবশেষে অভিনেত্রী সাধারণ নেটিজেনদের দিকে প্রশ্ন ছুঁড়ে দেন যদি তাদের সন্তান কখনো নেপোটিজমের শিকার হন তাহলে তাদের কোন পরিস্থিতির সম্মুখীন হতে হবে? প্রতিবাদটা এখন থেকেই করা দরকার। অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের সেই ভিডিও নীচে রইল শুধুমাত্র আপনার জন্য, দেখে নিন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026