আবারও মেট্রোতে আত্মহত্যা। মেট্রোতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক ব্যাক্তি। তবে তার পরিচয় এখনো জানা যায়নি। রেল সূত্রে জানা গেছে যে, আজ ১০ টা ৩৫ মিনিটে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন তিনি। এরফলে ব্যাহত হয় মেট্রো পরিষেবা। খবর সুত্রে জানা গেছে নোয়াপাড়াগামী মেট্রোর সামনে ঝাঁপ দেওয়ার পর কবি সুভাষ থেকে নোয়াপাড়া যাওয়ার মেট্রো পরিষেবা আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। শুধু তাই নয় পরপর ট্রেন দাঁড়িয়ে পড়ায় ডাউন লাইনেও পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। ফলে ছুটির দিনে ভোগান্তিতে সাধারণ মানুষ।
প্রত্যক্ষদর্শীদের মধ্যে একজন জানিয়েছেন যে, মেট্রোটি রবীন্দ্র সরোবর স্টেশনে ঢোকার একটু আগেই আত্মঘাতী ওই ব্যক্তি হঠাৎ করেই লাইনে ঝাঁপ দেন। যতক্ষণে ব্রেক কষা হয় তার আগেই তিন থেকে চারটি কামরা তার ওপর দিয়ে পেরিয়ে যায়। এরপর তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন : ঢাকুরিয়ার সেলিমপুরে বিধ্বংসী আগুন, ভস্মীভূত বস্তি
যদিও আত্মহত্যা করার চেষ্টা রুখতে বিশেষ ব্যবস্থা নিয়েছে ইস্ট-ওয়েস্ট মেট্রো কর্তৃপক্ষ। প্ল্যাটফর্ম থেকে যাতে কেউ ঝাঁপ দিতে না পারেন তার জন্য স্ক্রিন ডোরের ব্যবস্থা রয়েছে। কিন্তু কবি সুভাষ থেকে দমদম বা নোয়াপাড়াগামী মেট্রোয় এখনও আত্মহত্যার চেষ্টা বন্ধ করা সম্ভব হয়নি। সাধারণ যাত্রীদের অসুবিধা কমাতে দ্রুত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে মেট্রো রেল কর্তৃপক্ষ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…