নিউজ

ইটালিতে আটকে পড়া ২১১ জন ভারতীয় পড়ুয়াকে বিশেষ বিমানে ফেরানো হল ভারতে

করোনা আতঙ্কের মধ্যেই ইটালিতে আটকে ছিল বহু ভারতীয় পড়ুয়া। ইতালিতে থাকা ২১১ জন পড়ুয়াকে বিশেষ বিমানে ফিরিয়ে আনা হল ভারতে। ঘরবন্দি অবস্থায় ইতালিকে থাকা পড়ুয়াদের অপেক্ষা ছিল দেশে ফেরার। আর দেশে ফেরার আশায় তারা ক্রমাগত ভারতীয় দূতাবাসের সাথে যোগাযোগের চেষ্টা করে, অবশেষে আজ বিশেষ বিমানে ইটালির মিলান থেকে ভারতীয় ২১১ পড়ুয়া দেশে ফিরলেন।

এই মারণ ভাইরাসে সব থেকে ভয়াবহ পরিস্থিতি চিন, জাপান, ইরানে, তাই কেন্দ্রের উদ্যোগে সেখানে আটকে পড়া ভারতীয়দের বিশেষ বিমানে ফিরিয়ে আনে৷ চিন এবং ইতালিতে মৃত্যুর সংখ্যা ক্রমাগত বেড়ে চলেছে, চারিদিকে মানুষের হাহাকার৷ পর্যটকপ্রিয় শহর ইটালিতে পড়ুয়া ছাড়াও আরও ৭ জন ভারতীয় আটকে গেছিল, তাদেরও ফেরানো হয়েছে।

আরও পড়ুন : করোনার থাবাতে সদ্যোজাত শিশু, চলছে চিকিৎসা

বিশ্ব স্বাস্থ্য সংস্থা চিনের পর ইউহানকে বিশ্বজুড়ে হওয়া এই মহামারীর উপকেন্দ্র হিসেবে ঘোষণা করল। ইটালিতে এখনো পর্যন্ত মৃতের সংখ্যা ১,৪১১ জন। ভারতেও দিনে দিনে বাড়ছে করোনাআক্রমণের সংখ্যা। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৯৩, মৃত্যু হয়েছে ২ জনের। রবিবার নতুন করে ৫ জন আক্রান্ত হয়েছে।মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ৩১। ৮টি রাজ্যে বিভিন্ন স্কুল কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে।

সতর্কতা অবলম্বনে সাতটি দেশ থেকে ভারতে যাতায়াতের সমস্ত বিমান বাতিল করে দেওয়া হয়েছে,
৩০ এপ্রিল পর্যন্ত কুয়েত ও ইটালি থেকে ভারতে আসার সমস্ত বিমান বাতিল বলে ঘোষণা করেছে এয়ার ইন্ডিয়া।
তবে ফিরিয়ে আনা ভারতীয়দের এখনই বাড়ি যেতে দেওয়া হবে না। তাদের প্রথমে বিমানবন্দরের কাছে কোয়ারেন্টাইনে রাখা হবে ১৪ দিন, তার পর তাদের শরীরে করোনার সংক্রমণ আছে কি না তা দেখতে পরীক্ষা করা হবে, যদি করোনা ধরা না পড়ে তবেই তারা বাড়ি যেতে পারবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026