নিউজ

৬০ টাকার অমলেটের জন্য বচসা, পিটিয়ে খুন করা হল ক্রেতাকে

হায়দরাবাদ: অমলেট (Omlet) খেতে আমরা কম-বেশি সকলেই ভালবাসি। কিন্তু এই অমলেট একজনের মৃত্যুর কারণ হতে পারে, এটা নিশ্চয়ই কখনও কল্পনা করেন নি? হ্যাঁ, বাস্তবে এমন ঘটনা ঘটেছে। একটি অমলেটের দাম ৬০ টাকা। আর সেই নিয়ে বচসা শুরু হয় মদ্যপ এক ক্রেতার সঙ্গে। যা পরবর্তী সময়ে গড়ায় হাতাহাতি, মারামারি এবং সব শেষে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে (Hospital) ভর্তি করা হয় ওই মদ্যপ ব্যক্তিকে। চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয়েছে বলে খবর। এমন অদ্ভুত ঘটনা ঘটেছে হায়দরাবাদের (Hydrabad) উপ্পলে (Uppal)।

জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম বিকাশ। বয়স ৩৪। তিনি হায়দরাবাদের লঙ্গার হাউজ এলাকার বাসিন্দা। গত রবিবার তিনি তার দুজন বন্ধুকে নিয়ে হায়দরাবাদের উপ্পলে একটি ওয়াইন শপে যান। সেখানে তিনি তার বন্ধুদের সঙ্গে মদ্যপান করছিলেন। সেই সময় তিনি এক প্লেট অমলেট অর্ডার দেন। কিন্তু সে কথা নেশার ঘোরে তিনি ভুলে যান। যখন তিনি বেরচ্ছিলেন, তখন তাকে বিল হিসেবে অমলেটের জন্য ৬০ টাকা দিতে বলা হয়। তখন সে কথা অস্বীকার করেন তিনি। তারপরই শুরু হয় ওই ব্যক্তি এবং দোকানীর মধ্যে বচসা, যা পরবর্তীকালে হাতাহাতি ও মারামারিতে গিয়ে পৌঁছায়।

বিকাশের বন্ধুরা বাধা দিতে এলে তারাও আহত হন। এরপর গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় বিকাশকে। প্রাথমিক চিকিৎসা চলাকালীনই তার মৃত্যু হয়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026